1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবল ব্যাবসায়ীর বাড়ীতে হামলা স্বর্নালংকারসহ নগদ টাকা লুট, নারীসহ ২ জন আহত। গোপালগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় শান্তি পূর্ণ ভোটগ্রহন সম্পন্ন হবিগঞ্জে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরির্শন,কঠোর নিরাপত্তায় র‍্যাবের ব্রিফিং।  বিএনপি সরকার গঠনে দেশের মানুষ নিরাপদ থাকবে : মেজর শরীফ ঘোড়াঘাটে বিএনপির পথসভা, ধানের শীষে ভোটের আহ্বান। নরসিংদীর- তিন শিবপুর পুটিয়া বাজার সংলগ্নে ধানের শীষ মার্কার সমর্থনে ওঠান বৈঠক অনুষ্ঠিত। আজমিরীগঞ্জে ধানের শীষের পক্ষে বিশাল গণ মিছিল অনুষ্ঠিত  ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় হেলপার নিহত। গোপালগঞ্জে পরকীয়ার জেরে মায়ের বিরুদ্ধে ০৩ বছেরর শিশু সন্তানকে হত্যার অভিযোগ ঘোড়াঘাটে পিঠা উৎসব ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

টুকেরগাঁও আদর্শ ক্লাব প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সিরাজ কম্পানী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

 

আশরাফ উদ্দীন ||কোম্পানীগঞ্জ প্রতিনিধি || দৈনিক খবরের কন্ঠ ||

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরগাঁও আদর্শ ক্লাব প্রিমিয়ার ক্রিকেট লিগের ৭ম আসরের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সিরাজ কোম্পানী ক্রিকেট দল। শনিবার (১৪ ডিসেম্বর) অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা জহিরুল একাডেমিকে ৬ উইকেট ও ১৪ বল হাতে রেখে পরাজিত করে।

ফাইনাল খেলায় জহিরুল একাডেমির অধিনায়ক হুমায়ুন রশিদ হুমন টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন। নির্ধারীত ১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৮ রান করতে সক্ষম হয়। জবাব দিতে নেমে সিরাজ কোম্পানির ব্যাটসম্যানরা মারমুখী ভঙ্গিতে খেলে ২ ওভার ২ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায়।

ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ফাইনাল হয়েছেন সিরাজ কোম্পানি ক্রিকেট দলের নাজমুল আজম টিপু। তিনি ৩৩ বলে ৫৯ রান করেন। পুরো লিগে বল ব্যাটে ভালো খেলায় সিরাজ কোম্পানি ক্রিকেট দলের অধিনায়ক আব্দুল করিম ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হোন। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মাসুদ রানা ও মাইনুল ইসলাম।

ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টুকের গাঁও আদর্শ ক্লাবের সভাপতি মোঃ রাইসুল ইসলাম রাজন, সাবেক সভাপতি মোঃ রাসেল আহমেদ, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন বাবুল, সাংবাদিক আব্দুল জলিল, টুকের গাঁও আদর্শ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সহ সাধারন সম্পাদক মোঃ আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পদক মোঃ জুয়েল আহমেদ , শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আহসান হাবীব বাবু, কোষাধ্যক্ষ মোঃ আশিক মিয়া, প্রচার সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন সুহেল, সদস্য মোঃ ওবায়দুল ইসলাম, সিরাজ কোম্পানি ক্রিকেট দলের টিম ম্যানাজার হৃদয় আহমেদ ও সাগর রানা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট