রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে পুলিশের মহাপরিদর্শকের উপস্থিতিতে কল্যাণ সভা অনুষ্ঠিত। গোপালগঞ্জে জেলাকারাগারে দায়িত্বরত আনসার সদস্যদের খাবার ছিনতাই। কোটালিপাড়ায় ওয়ার্ড বিএনপি’র সভাপতির বাড়িতে আগুন ধরিয়ে দিল দুর্বৃত্তরা গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে পুলিশের আইজিপি। নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। গোয়াইনঘাটের লেঙ্গুড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সেলিম আহমদ (সাগর)কে ঘিরে আলোচনা! গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২! মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, এক্স-রে ও প্যাথলজি বিভাগে ব্যাপক অনিয়ম। গোপালগঞ্জে পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম গোপালগঞ্জে চরম উত্তেজনার মধ্য দিয়ে পালিত হচ্ছে লকডাউন কর্মসূচি
Title :

স্মৃতিসৌধে আটক আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা মামলা!

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে

মীর দুলাল বিশেষ প্রতিবেদন!

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে পুলিশের হাতে আটক হওয়া আওয়ামীলীগ নেতাকর্মীদের হত্যা ও হত্যাচেষ্টার মামলায় আদালতে চালান করেছে পুলিশ। বিজয় দিবস উপলক্ষ্যে স্মৃতিসৌধে উপস্থিত হলে সেখান থেকে তাদের আটক করেছিল পুলিশ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর২৪) ইং দুপুরে তাদের আশুলিয়া থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে

সোমবার দুপুরে আশুলিয়া থানাধীন জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে জুলাই-আগষ্টের আন্দোলন ঘিরে আশুলিয়া থানায় দায়ের হওয়া পৃথক মামলায় আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান (৬৮), তাইজুল ইসলাম(৩৬), সালাউদ্দীন (৫২), মিল্টন সূত্রধর (৩০), সেলিম হোসেন (২০), সাহিবুল ইসলাম সিয়াম(২০) ও রানা হাওলাদার (৩০)। রানা হাওলাদারকে হত্যাচেষ্টার মামলায় ও বাকিদের পৃথক হত্যামামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

স্মৃতিসৌধ থেকে মাহবুবুর রহমানের সাথে তার মেয়ে মহিমা রহমানকেও (২২) আটক করা হয়েছিল। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নাশকতা কিংবা হত্যাকান্ডের সাথে তার সংশ্লিষ্ট না পেয়ে তাকে ছেড়ে দেয় পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে বেশিরভাগই সাভারের (ঢাকা-১৯) সদ্য সাবেক সংসদ সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলামের কর্মী। তার নির্দেশেই বিজয় দিবস উপলক্ষ্যে আওয়ামীলীগ ও শেখ হাসিনার পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলী দিতে এসেছিলেন তারা।

এছাড়া বিজয় দিবসে আওয়ামীলীগের দুটি দল স্মৃতিসৌধে অনেকটা অগোচরে শ্রদ্ধা জানিয়ে বের হয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews