রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিএনপির ৪৭ নেতাকে ওমরাহ পালনে পাঠালেন নেত্রকোনা -৪ আসনের এমপি বাবর। পুটিয়া ইউনিয়ন শিবপুরের জন্য রাজা ইউনিয়ন আলহাজ্ব মঞ্জুর এলাহী এমপি। গোয়াইনঘাট সরকারি কলেজে নবীনবরণ ও ‘প্রতীতি’র বর্ষপূর্তি উদ্‌যাপন গোপালগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। গোপালগঞ্জের কাশিয়ানীতে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন। চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার।
Title :

মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব কামরুল হাসানের গণসংযোগ!

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান মেহেরপুর প্রতিনিধিঃ
বিএনপির দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের বিভিন্ন গ্রামে গণসংযোগ।
মেহেরপুর জেলা বিএনপির নব নির্বাচিত সদস্য সচিব এডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ২০ ডিসেম্বর ২০২৪ বিকাল ৩ টার সময় গণসংযোগ কার্যক্রম শুরু করেন তিনি। এসময় তারা যাদবপুর, রাজাপুর, বেরাকপুর ও রাধাকান্তপুর এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।

গণসংযোগে স্থানীয় নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন। স্থানীয় নেতাকর্মীরা জেলা বিএনপির নব নির্বাচিত সদস্য সচিব মোঃ কামরুল হাসান ও যুগ্ম আহ্বায়ক মোঃ আমিরুল ইসলামকে ফুলের শুভেচ্ছা দেন।

জনসংযোগের সময় এডভোকেট কামরুল ইসলাম বক্তব্য রাখেন। তিনি বলেন, ফ্যাসিজ স্বৈরাচার হাসিনা সরকারের আমলে জনগণ শান্তিতে ঘুমাতে পারেনি। অনেক মায়ের বুক খালি করে দিয়েছে স্বৈরাচার শাসক দলের প্রশাসন। আমরা মনে করি, এই অন্যায়ের সঠিক বিচার হওয়া উচিত। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি। হাসিনা সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। বিএনপি দীর্ঘ ১৫ বছর জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আন্দোলন করেছে।

আমরা একটি শান্তিপূর্ণ ভোটের পরিবেশ চাই, যেখানে জনগণ নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে প্রতিকে ভোট দিতে পারি। একটি উন্নত ও সুন্দর বাংলাদেশ গড়তে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা অটল থাকবো।

এছাড়াও তিনি জনগণের মতামত শোনার পাশাপাশি তাদের সমস্যা ও প্রত্যাশা নিয়ে কথা বলেন।
এসময় মেহেরপুর জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান, যুগ্ন আহবায়ক আমিরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মিজানসহ বিএনপি’র অংগ সংগঠনের নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews