বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
দিনাজপুরের ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী ঋষিঘাট বারুণী গঙ্গাস্নান মেলা অনুষ্ঠিত। মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার গোপালগঞ্জে মাদক ,সন্ত্রাস ও নৈরাজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।  নলডাঙ্গায় দিনমজুরদের মধ্যে টিশার্ট উপহার বিতরণ। হবিগঞ্জে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার  আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টায় সাবেক মেয়র বিজুকে আটকের পরে  ছিনিয়ে নিল নেতাকর্মীরা! লালমাইয়ে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত ঈদগাঁও মাছ বাজার নতুন শেড নির্মান কাজে ধীরগতি, ভোগান্তিতে ব্যবসায়ীরা কক্সবাজারে পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ- সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত”
Title :

উত্তরা ডিবি অভিযানে ১৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যাবসায়ী গ্রেফতার !

  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

মীর দুলাল বিশেষ প্রতিবেদন!

রাজধানীর বাড্ডা থেকে ১৮ কেজি
গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা
মেট্রোপলিটন পুলিশের ডিবি-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা
হলো- মো: মাসুক মিয়া (২৭) ও রোমান (২৮)।

শনিবার (২১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় মধ্য বাড্ডার
একটি বাসায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ
গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের
দুজনের হেফাজত থেকে গাঁজা বিক্রির নগদ ৭৪ হাজার
২৫০ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানানো হয়, শনিবার দুপুরে
গোয়েন্দা-উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়িচুরি
প্রতিরোধ টিম ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান
পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায়, মধ্য
বাড্ডার একটি বাসায় বিপুল পরিমাণ অবৈধ গাঁজা বিক্রয়ের
উদ্দেশে মজুদ করে রাখা হয়েছে। এই সংবাদের ভিত্তিতে
টিম লিডার সহকারী পুলিশ কমিশনার মো: মাসুদ রানার
নেতৃত্বে গোয়েন্দা টিমটি সেই বাসায় অভিযান পরিচালনা
করে। গোয়েন্দা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর
চেষ্টাকালে মাসুক মিয়া ও রোমানকে গ্রেফতার করা হয়।

এসময় সেই বাসায় তল্লাশি করে ডিবি পুলিশ দুটি ট্রাভেল
ব্যাগের মধ্য থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করে। যার
আনুমানিক মূল্য তিন লক্ষ ৬০ হাজার টাকা। এছাড়া তাদের
হেফাজত থেকে গাঁজা বিক্রির নগদ ৭৪ হাজার ২৫০ টাকা
ও দুটি মোবাইল ফোনসেটও জব্দ করা হয়। এ ঘটনায়
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাড্ডা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যমতে, গ্রেফতারকৃতরা
মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। তারা দেশের বিভিন্ন
স্থান থেকে গাঁজাসহ অন্যান্য অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে
রাজধানীর বাড্ডাসহ বিভিন্ন জায়গায় বিক্রয় করে থাকে।
উদ্ধারকৃত গাঁজা তারা বিক্রয়ের উদ্দেশে নিজেদের
হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার
করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ
প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews