1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
লালমাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণের শুভ উদ্বোধন করেন নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন। গোপালগঞ্জ জেলায় বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন” বাগেরহাটে জামায়াতের নেতাকর্মীদের নামে হয়রানি মূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। দৈনিক খবরের কন্ঠ পত্রিকায় মোজাফফর আহমেদকে স্টাফ রিপোর্টার নিয়োগ প্রদান বাহুবলে মাদকসেবীর উচ্ছৃঙ্খলতার অপরাধে রমজান আলীকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড। হবিগঞ্জ,সিলেট মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি। বাহুবলে অবৈধ ভাবে পাহাড় কাটায় ইউপি সদস্য শামীমকে ৩ লাখ টাকা জরিমানা প্রদান। নবীগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ,র‍্যাবের অভিযানে সিলেট থেকে তুহিন গ্রেফতার। বাদল মোড়ল হত্যাকাণ্ডে জামায়াতের অফিস ভাঙচুরের অভিযোগ, এলাকায় আতঙ্ক

নোয়াখালীকে ৯ম প্রশাসনিক বিভাগ দাবীর আন্দোলন যৌক্তিক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে

 

মোঃ সাজ্জাদুল ইসলাম
নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীকে ৯ম প্রশাসনিক বিভাগ বাস্তবায়নের দাবিতে আজ ২২শে ডিসেম্বর (রবিবার) সকাল ১০টায়, নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘সম্মিলিত নোয়াখালীবাসী’র আয়োজনে অনুষ্ঠিতব্য ‘মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ’-এ নোয়াখালী জেলার সর্বস্তরের সকল মানুষদের অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় শ্রেষ্ঠ গুণী শিক্ষক ও বসুরহাট এস.এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম সাথী।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, আয়তন, ইতিহাস, ঐতিহ্য, ট্যাক্স ও র‍েমিট্যান্সে এগিয়ে থাকা বৃহত্তর নোয়াখালীকে বঞ্চিত করে কুমিল্লাকে বিভাগ করা হলে নোয়াখালীর উপকূলীয় প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত প্রান্তিক জনগোষ্ঠী আজীবন সুবিধাবঞ্চিত থেকে যাবে।

নোয়াখালীকে ৯ম প্রশাসনিক বিভাগ দাবির আন্দোলন- যৌক্তিক আন্দোলন উল্লেখ করে তিনি বলেন, নোয়াখালী অঞ্চলে রয়েছে হাজার বছরের সুদৃঢ় সংস্কৃতি। তাই সময়ের প্রয়োজনে, বৃহত্তর জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে নোয়াখালীকে ৯ম প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণা করা এখন সময়ের দাবি।

এই বিষয়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি সাইফুর রহমান রাসেল দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, দীর্ঘদিন যাবত নোয়াখালীকে বিভাগের দাবিতে আমরা আন্দোলন করে আসছি। কিন্তু দুর্ভাগ্যজনক আমরা এখনো পুরানো এই জেলাকে বিভাগ হিসেবে পাইনি। নোয়াখালী জেলার সর্বস্তরের জনগণের মতামত নিয়ে আমরা আজ সকাল দশটায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুক্ষে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করব। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস বরাবর স্মারক লিপি জেলা প্রশাসক নিকট হস্তান্তর করবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট