মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
খেলাধুলা ও লেখাপড়ার সমন্বয়েই গড়ে উঠবে সুস্থ-সুন্দর প্রজন্ম। ফকিরহাটে শিশু হত্যা মামলায় নারীর যাবজ্জীবন কোটালীপাড়ায় গীতা স্কুলের উদ্বোধন নরসিংদীর শিবপুরে মোছাঃ ফারজানা ইয়াসমিন ময়লার ভাগাড়ে করলেন ফুলের বাগান। কোটালীপাড়ায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান। নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষক কোচিং ও পরীক্ষার ফি আদায়! কোটালীপাড়ায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ,ভেঙে লোকালয়ে ঢুকছে পানি,অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। গোপালগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আওয়ামী লীগের ‘দোসর’ থেকে খোলস পাল্টে বিএনপির ওয়ার্ড সভাপতি আফছর।
Title :

মাধবপুর সীমান্তে ৫জন ভারতে অনুপ্রবেশকারী আটক!

  • প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

মীর দুলাল বিশেষ প্রতিবেদন!

হবিগঞ্জের মাধবপুর অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় দুই মানব পাচারের দালাল ও পাঁচ বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি।

সোমবার রাত ৮টার দিকে ধর্মঘর বিওপি’র নিকটবর্তী সস্তামোড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।

বিজিবি জানায়, আটককৃতরা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল।

এ সময় সীমান্ত পিলার ১৯৯৬/৫-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, মানব পাচারকারীর দালাল হবিগঞ্জের মাধবপুর উপজেলার সন্তোষপুর গ্রামের মৃত ওলি রহমানের ছেলে মোখলেছুর রহমান (৩০) ও একই গ্রামের কামাল মিয়ার ছেলে হ্রদয় মিয়া (২৫)।

এছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকারী বাংলাদেশী নাগরিক ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার তীরকোনা গ্রামের সামু সরকারের ছেলে ঘনুরঞ্জন সরকার (২৩), সিংহগ্রাম গ্রামের রাজকুমারের ছেলে রাম গোবিন্দ দাস (৩৭), রাজকুমারের ছেলে ধর্মদাস (২৩), একই গ্রামের লালমোন শাহাজীর ছেলে সুশীল শাহাজী (২০) এবং নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রাজপ্রাসাদ গ্রামের চাঁন মিয়ার ছেলে মনির (৪৫)।

জিজ্ঞাসাবাদে জানা গেছে, মোখলেছুর রহমান ও হ্রদয় মিয়া তাদের ভারতে পাঠানোর জন্য ৮ হাজার থেকে ১০ হাজার টাকা করে নিয়েছিল।

এর মধ্যে ঘনুরঞ্জন সরকার বেড়ানোর উদ্দেশ্যে এবং বাকিরা রাজমিস্ত্রীর কাজের জন্য আগরতলা যাচ্ছিল।

আটককৃতদের কাছ থেকে চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি বাটন ফোন এবং ১৩ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন!

এছাড়া সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews