1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে দুটি ট্রাক্টর,১০টি মেশিন জব্দ ও জরিমানা প্রদান। মাধবপুরে রাতে দিনে প্রকাশ্যে বালু উত্তোলন, হুমকিতে পরিবেশ। মাধবপুরে ট্রাকে-বালির নিচে থাকা ১৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শায়েস্তাগঞ্জে তারেক রহমানের জনসভাস্থল পরিদর্শনে পুলিশ সুপার। বাহুবলে রাতের আঁধারে মাটি উত্তোলনে প্রশাসনের অভিযানে ট্রক্টর আটক ও কারাদণ্ড প্রদান। শীতার্তদের মাঝে গোয়াইনঘাট ছাত্র পরিষদের শীতবস্ত্র বিতরণ। ছাত্রদলের উদ্যোগে মোহনগঞ্জ পৌর গোরস্থানে আগাছা পরিষ্কার ছাত্রদলের উদ্যোগে মোহনগঞ্জ পৌর গোরস্থানে আগাছা পরিষ্কার গোপালগঞ্জে জেলা প্রশাসক মহোদয়ের ভোট কেন্দ্র পরিদর্শন। নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক, অর্থসহ গ্রেফতার সাত।

গোপালগঞ্জ পৌর বিএনপির  কমিটি প্রদান!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

 

লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি:

শেখ হাসিবুর রহমান হাসিবকে সভাপতি ও মো: কবিরুল ইসলামকে সাধারন সম্পাদক করে গোপালগঞ্জ পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে।

আজ মঙ্গলবার ২৪ ডিসেম্বর দুপুরে জেলা শহরের বড়বাজার এলাকায় জেলা বিএনপির কায্যালয়ে পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান। এ কমিটিতে ৫২ জনকে পদে ও ৪৯ জনকে সদস্য করা হয়েছে।

এসময় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাভোকেট তৌফিকুল ইসলাম তৌফিক, পৌর বিএনপির সভাপতি শেখ হাসিবুর রহমান হাসিব ও সাধারন সম্পাদক কবিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

পৌর বিএনপির সভাপতি শেখ হাসিবুর রহমান হাসিব বলেন, আওয়ামী লীগ শাসনামলের দীর্ঘ ১৭ বছর গোপালগঞ্জে বিএনপির কোন রাজনৈতিক কর্মকান্ড চালাতে পারিনি। এবার পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এ কমিটি আদর্শের রাজনীতি করবে, সাধারণ মানুষের পাশে থাকবে।সুখ দুঃখের সাথী হবে।

জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এরপর ধারাবাহিকভাবে সকল অঙ্গসংগঠনের কমিটি গঠন করা হবে। বিএনপি গণ মানুষের দল, বিএনপি সব সময় মানুষের পাশে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট