রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিএনপির ৪৭ নেতাকে ওমরাহ পালনে পাঠালেন নেত্রকোনা -৪ আসনের এমপি বাবর। পুটিয়া ইউনিয়ন শিবপুরের জন্য রাজা ইউনিয়ন আলহাজ্ব মঞ্জুর এলাহী এমপি। গোয়াইনঘাট সরকারি কলেজে নবীনবরণ ও ‘প্রতীতি’র বর্ষপূর্তি উদ্‌যাপন গোপালগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। গোপালগঞ্জের কাশিয়ানীতে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন। চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার।
Title :

সিলেট ভারতীয় সীমান্তে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ !

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২২৯ বার পড়া হয়েছে

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার তামাবিল এলাকার সোনাটিলা নামক সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে অবৈধভাবে বাংলাদেশে ভারতীয় চিনি আনতে গেলে চিনির গুদাম থেকে ১৩ বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, গত রবিবার রাত আনুমানিক ৮ টার সময় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ তামাবিল বিওপি’র দায়িত্বপূর্ণ ১২৭৪/৭ এস পিলারের গোয়াইনঘাট উপজেলার তামাবিল এলাকার সোনাটিলা নামক সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে অবৈধভাবে বাংলাদেশে ভারতীয় চিনি আনতে গেলে চিনির গুদাম থেকে ১৩ বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ ৪/নানকিং বিএসএফ ক্যাম্প ডাউকির সদস্যরা। বাংলাদেশি চোরাকারবারিরা ভারতীয় বিএসএফ কর্তৃক তাদের ১৩ শ্রমিককে আটকের বিষয়টি জানতে পারলে ভারতীয় চোরাকারবারির সাথে যোগাযোগ করে তাদের ছাড়িয়ে আনার চেষ্টা করলে কতিপয় ভারতীয় বিএসএফ সদস্য ১৩ শ্রমিককে ছেড়ে দিতে ৯ লক্ষ টাকা দাবি করে। বাংলাদেশি চোরাকারবারিরা এতো টাকা দিতে রাজি না হলে সোমবার দুপুরে তাদেরকে ভারতীয় পুলিশের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

সরজমিনে গিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয়দের কাছ থেকে আটককৃত বাংলাদেশি কয়েকজন শ্রমিকের নাম জানা যায়। তারা হলেন- গোয়াইনঘাট উপজেলার গুচ্ছগ্রামের সোহাগ (২৪), একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে রুবেল (২২), জামাল মিয়ার ছেলে মোবারক (২০), ধনু মিয়ার ছেলে রনি (২১) এবং সোনাটিলা গ্রামের আরিফ ও নয়ন নামের দুইজন যুবকসহ আরো অজ্ঞাতনামা ৭ জন।

এ-বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান পিএসসি বলেন, আমরা সোর্স থেকে শুনেছি। বিএসএফ বা শ্রমিকদের পরিবার কেউই বিজিবিকে জানায়নি বা অভিযোগ করেনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews