বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত,সারজিস-নাসীরুদ্দীন। দৈনিক খবরের কন্ঠ পত্রিকায় সেলিম রেজা কে বিশেষ প্রতিনিধি নিয়োগ প্রদান! গোপালগঞ্জে জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষের বিষয়ক সভা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলায় এসএম জিলানীর মতবিনিময় সভা অনুষ্ঠিত আজমিরীগঞ্জে চরম বিদ্যুৎ সংকট দিনে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ পাওয়ায়,জনজীবন বিপর্যস্ত কোটালীপাড়ায় উল্টো রথযাত্রা অনুষ্ঠিত বাহুবলে যোগদানের একদিনের পরে বিতর্কিত ওসি আলী আশরাফ প্রত্যাহার। গোপালগঞ্জে বিচারকের বিরুদ্ধে আইনজীবীদের বিক্ষোভ। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বারদের মহাসমাবেশ অনুষ্ঠিত মুকসুদপুরে রিয়ান মোল্লা হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
Title :
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত,সারজিস-নাসীরুদ্দীন। দৈনিক খবরের কন্ঠ পত্রিকায় সেলিম রেজা কে বিশেষ প্রতিনিধি নিয়োগ প্রদান! গোপালগঞ্জে জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষের বিষয়ক সভা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলায় এসএম জিলানীর মতবিনিময় সভা অনুষ্ঠিত আজমিরীগঞ্জে চরম বিদ্যুৎ সংকট দিনে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ পাওয়ায়,জনজীবন বিপর্যস্ত কোটালীপাড়ায় উল্টো রথযাত্রা অনুষ্ঠিত বাহুবলে যোগদানের একদিনের পরে বিতর্কিত ওসি আলী আশরাফ প্রত্যাহার। গোপালগঞ্জে বিচারকের বিরুদ্ধে আইনজীবীদের বিক্ষোভ। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বারদের মহাসমাবেশ অনুষ্ঠিত মুকসুদপুরে রিয়ান মোল্লা হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিল – এর উদ্যোগে মহান ১০ পৌষ খোশরোজ শরীফ, শিক্ষা সামগ্রী বিতরণ, মিলাদ ও জিকিরে সেমা মাহফিল সম্পন্ন! 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৯ বার পড়া হয়েছে

 

এম এ আকবর স্টাফ রিপোর্টার!

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিলের উদ্যোগে মহান ১০ পৌষ বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) কেবলা কাবার ৯৬ তম পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে বিশ্বঅলির জীবনী শীর্ষক আলোচনা, শিক্ষা সামগ্রী বিতরণ, মিলাদ ও জিকিরে সেমা মাহফিল সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ এহসান উল্লাহ’র সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ শাহরিয়ার আসিফের সঞ্চালনায় ২৫ ডিসেম্বর, বুধবার, শোকর-এ মওলা মনজিল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য, বিশিষ্ট মাইজভাণ্ডারী লেখক ও গবেষক জনাব মুহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা – এ গাউসুল আজম মাইজভাণ্ডারী’র আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ মুজিবুল হক মাইজভাণ্ডারী ও কেন্দ্রীয় পর্ষদ মনোনীত ফটিকছড়ি ‘খ’ জোনের সমন্বয়ক মাষ্টার মুহাম্মদ দিদারুল আলম।

আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য সাংবাদিক মুহাম্মদ রফিক, আবু সাহাদাত মুহাম্মদ সায়েম সুমন, ডাঃ পঞ্চানন দাশগুপ্ত, সৈয়দ শফিউল আজিম সুমন, নির্বাহী সদস্য মুহাম্মদ ওমর ফারুক, বিশিষ্ট সমাজ সেবক মুহাম্মদ নুরুল আনোয়ার, মুহাম্মদ আব্দুল মান্নান, বারমাসিয়া খাজা গরীবে নেওয়াজ (রঃ) জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আবু তাহের মাইজভাণ্ডারী, স্থানীয় বিভিন্ন স্কুল -মাদ্রাসার শিক্ষক প্রতিনিধিবৃন্দ, আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিলের সর্বস্তরের কর্মকর্তা-সদস্যবৃন্দ ও সর্বস্তরের এলাকাবাসী।

পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে মোস্তফা (দঃ) ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশনের পর মাহফিলে স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইব্রাহিম।

আলোচনার অংশগ্রহণ করেন জ্যোতি ফোরামের সভাপতি মুহাম্মদ জয়নুল আবেদীন তাওরাত, নির্বাহী সদস্য মুহাম্মদ সাজীদুল হাসান চৌধুরী ও মুহাম্মদ সজীবুল হাসান চৌধুরী।

প্রধান অতিথি উনার বক্তব্যে বলেন, ” মানবের আত্মার সাখে পরম সত্বার সংযোগ ঘটানোর জন্য মাইজভাণ্ডারী দর্শণ তথা সপ্তকর্ম পদ্ধতি। যা মানব মুক্তির জন্য চিরন্তন, সহজবোধ্য ও অপরিহার্য পদ্ধতি। ”

বিশ্বঅলির জীবনী আলোচনায় বলেন,”বিশ্বঅলি শাহানশাহ মাইজভাণ্ডারী (কঃ) কেবলা কাবা সকল জাগতিক সীমা ও সম্পর্কের উর্ধ্বে প্রাণ জগতে বিরাজমান।

বিশ্বঅলির পরিপূর্ণ উত্তরসূরী হিসেবে রাহবারে আলম মওলা হুজুর মাইজভাণ্ডারী (মঃজিঃআঃ) কেবলা কাবা মদিনা সনদের আলোকে ইসলামের মূল নির্যাস হিসেবে উনার কর্মকাণ্ডের মাধ্যমে একদিকে মানবিক, অন্যদিকে আধ্যাত্মিক ভাবে অসহায় মানুষকে সহায় দিচ্ছেন।”

উক্ত মাহফিলে প্রায় ৪০ জন মেধাবী শিক্ষার্থীকে স্কুল ব্যাগ সহ এক বছরের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়াও শিক্ষক প্রতিনিধিদের স্মারক উপহার হিসেবে শোকর-এ মওলা মনজিল’র নিজস্ব প্রকাশনা ‘শোকর’ ও পঞ্জিকা প্রদান করা হয়।

মিলাদ মাহফিলের পর প্রধান অতিথির দেশ ও মানবজাতির কল্যাণে মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।

পরবর্তীতে বিশিষ্ট মাইজভাণ্ডারী কাওয়াল মুহাম্মদ হান্নান হোসাইনী সাহেবের পরিচালনায় জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews