রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিএনপির ৪৭ নেতাকে ওমরাহ পালনে পাঠালেন নেত্রকোনা -৪ আসনের এমপি বাবর। পুটিয়া ইউনিয়ন শিবপুরের জন্য রাজা ইউনিয়ন আলহাজ্ব মঞ্জুর এলাহী এমপি। গোয়াইনঘাট সরকারি কলেজে নবীনবরণ ও ‘প্রতীতি’র বর্ষপূর্তি উদ্‌যাপন গোপালগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। গোপালগঞ্জের কাশিয়ানীতে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন। চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার।
Title :

সিলেট সীমান্তে ১ কোটি ১৩ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ!য়ভ

  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

সিলেট সীমান্ত দিয়ে চোরাই পথে আনা ১ কোটি ১৩ লাখ ১ হাজার ৮৮০ টাকার বিপুল পরিমাণ ভারতীয় পণসামগ্রী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবরার ও শনিবার (২৭ ও ২৮ ডিসেম্বর) সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন সীমান্ত ফাঁড়ির জওয়ানরা।

শনিবার বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হয় ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বিছনাকান্দি, সোনারহাট, সংগ্রাম, তামাবিল, শ্রীপুর, পান্থুমাই এবং কালাসাদেক বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় চিনি, কমলা, সুপারি, মহিষ, শাড়ী, থান কাপড়, ওয়ান পিস জামার কাপড়, শীতের কম্বল, সাবান, মাই ফেয়ার ক্রিম, পারফিউম, চকলেট, বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমান রসুন, শিং মাছ এবং চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত মাহিন্দ্রা ট্রাক্টর ও পিকআপ আটক করা হয়।

আটককৃত মালামালের বাজার মূল্য- ১ কোটি ১৩ লক্ষ ১ হাজার ৮ শত ৮০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews