রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
শায়েস্তাগঞ্জ ব্রাহ্মণডোরায় জমি সংক্রান্ত বিরোধের হামলায় সাবেক ইউপি সদস্য কলম চান নিহত। শিবপুরে অসহায় মানুষের মাঝে ঢেউটিন,বিভাটেক,সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ। কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন গোপালগঞ্জে প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগ র‍্যালি অনুষ্ঠিত।  ‎লাখাইয়ে বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর-লুটপাট। কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা ফেক আইডিতে তরুণীর ছবি-ভিডিও বিকৃত করে ছড়ানোর অভিযোগে সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ঘোড়াঘাটে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ। বাগেরহাট সরকারি পিসি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত। চুনারুঘাটে গণধর্ষণ মামলার আসামি মিজান র‍্যাবের অভিযানে গ্রেফতার।
Title :

নববর্ষ উপলক্ষে ১০০ জিবি ফ্রি ডাটা ভুয়া প্রচারণা!

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

মীর দুলাল বিশেষ প্রতিবেদন!

ইন্টারনেটে সম্প্রতি একটি ফ্রি ডাটা অফারের তথ্য ছড়িয়ে পড়েছে। যেখানে দাবি করা হচ্ছে নববর্ষ ও বড়দিন উপলক্ষে ১০০ জিবি ফ্রি ডাটা দেওয়া হবে।

তবে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, এটি একটি প্রতারণামূলক প্রচারণা এবং ভুয়া সাইটের মাধ্যমে এমন প্রলোভন দেখানো হচ্ছে।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, যখন ব্যবহারকারী ওই লিংকে প্রবেশ করেন, প্রথমে বিনামূল্যে ইন্টারনেট পাওয়ার একটি অপশন দেখানো হয়।

এরপর মোবাইল নম্বর চাওয়া হয় এবং নম্বর প্রদান করলে এটি যাচাই করে মেসেজ পাঠায় অফারটি প্রযোজ্য।

পরবর্তী ধাপে ওয়েবসাইটটি জানায়, কয়েকটি ধাপ অনুসরণ করলে ১৫ মিনিটের মধ্যে ১০০ জিবি ফ্রি ইন্টারনেটের কনফার্মেশন মেসেজ পাওয়া যাবে।

আর তা পাওয়ার জন্য ১২ জন বন্ধুর সাথে ফেসবুক মেসেঞ্জারে এই লিংক শেয়ার করতে বলা হয়।

তবে, রিউমর স্ক্যানারের দল অনুসন্ধান করে দেখেছে, সব নির্দেশনা অনুসরণ করার পরেও ব্যবহারকারীরা ১০০ জিবি ফ্রি ইন্টারনেটের অফার পাননি। এই ধরনের প্রতারণামূলক প্রচারণা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয়ার মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরির মতো ঝুঁকিও তৈরি হতে পারে।

এছাড়া, দেশের কোনো গণমাধ্যমে বড়দিন বা নববর্ষ উপলক্ষে ফ্রি ডাটা দেওয়ার কোনো ক্যাম্পেইন সম্পর্কে তথ্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews