1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্য।  নেত্রকোনার মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা। মোহনগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত। বাহুবলে দুই গ্রামেবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত১,অর্ধশতাধিক আহত। গোয়াইনঘাটে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য তদন্তে পুলিশ! গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খালে মাধবপুরের ছাতিয়াইনে ডিবি পুলিশের অভিযানে ৬শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণের শুভ উদ্বোধন করেন নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন। গোপালগঞ্জ জেলায় বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন”

পানছড়িতে বই উৎসব অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

 

মোঃহেলাল উদ্দিন পানছড়ি,খাগড়াছড়ি প্রতিনিধিঃনববর্ষের প্রথম দিন সারা দেশের সঙ্গে একযোগে খাগড়াছড়ি জেলা পানছড়ি উপজেলা জিয়া নগর সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই।

বুধবার (১ জানুয়ারি ২০২৫) জিয়া নগর সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের মাঠে বই উৎসবের উদ্বোধন করেন উল্টাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেম ।

বই উৎসব অনুষ্ঠানে শিক্ষক বৃন্দ বলেন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পারায় সরকার প্রধান কে ধন্যবাদ জানিয়ে বলেন, বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিতে পারার নজির পৃথিবীতে আর কোথাও নেই। এক সময় নতুন বই পাওয়া ছিল সোনার হরিণের মতো,নতুন বই পেয়ে প্রিয় শিক্ষার্থী তোমরা যেমন আনন্দিত আমরাও তেমনি আনন্দিত।

অত্র প্রতিষ্ঠান শিক্ষক বলেন, এমন একটা সময় ছিল যখন সমাজের ধনাঢ্য ব্যক্তিদের সন্তানেরাই নতুন বইয়ের ঘ্রাণ নিতে পারতো। দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের জন্য নতুন বই ছিল সোনার হরিণ। অর্থাভাবে বই কিনতে না পেরে বহু শিক্ষার্থীর পড়াশুনা প্রাথমিক স্তরেই থেমে যেত। এখন আর বইয়ের অভাবে কারো পড়াশোনা মাঝ পথে থমকে যাই না। কোনো পরিবারে যদি একটি সন্তান মাদকাসক্ত হয় তাহলে সেই পরিবারে আর কোনো শান্তি থাকে না। সেই পরিবার সামাজিকভাবে নিগৃহীত হয়। তাই সন্তানদের সময় দিতে হবে ও খোজ খবর নিতেহবে । তাদের চাল-চলন, আচার-আচরণের প্রতি সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে। তবেই তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবো।

এসময় আরো উপস্থিত ছিলেন শিক্ষার্থী অভিভাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট