রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিএনপির ৪৭ নেতাকে ওমরাহ পালনে পাঠালেন নেত্রকোনা -৪ আসনের এমপি বাবর। পুটিয়া ইউনিয়ন শিবপুরের জন্য রাজা ইউনিয়ন আলহাজ্ব মঞ্জুর এলাহী এমপি। গোয়াইনঘাট সরকারি কলেজে নবীনবরণ ও ‘প্রতীতি’র বর্ষপূর্তি উদ্‌যাপন গোপালগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। গোপালগঞ্জের কাশিয়ানীতে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন। চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার।
Title :

মেহেরপুরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান জেলা প্রতিনিধি মেহেরপুরঃ

মেহেরপুরের গাংনী উপজেলার ষােলটাকা ইউনিয়নের সহড়াবাড়ীয়া গ্রামের মাঠে আলমগীর হােসেন (৩৮) নামের এক এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত আলমগীর মেহেরপুর জেলার গাংনী উপজেলার গাংনী পৌর পৌরসভার বাঁশবাড়ীয়া (১ নং ওয়ার্ড) যুবদলের সভাপতি ও গ্রামের মঈনউদ্দীনের ছেলে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সহড়াবাড়ীয়া গ্রামের ইচিখালীর মাঠ থেকে আলমগীরের রক্তাক্ত লাশ উদ্ধার করে গাংনী থানা পুলিশের একটিদল।

স্থানীয়রা জানান, সহড়াবাড়ীয়া গ্রামের ইচিখালীর মাঠের জনৈক কামরুজ্জামানের তামাক ক্ষেতের পাশে এক অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে কৃষকরা। স্থানীয় কৃষকরা গাংনী থানা পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে। দলের নেত, কর্মী ও পরিবার লাশ সনাক্ত করে।
গাংনী পৌর যুবদলের সদস্য সচিব এনামুল হক জানান, আলমগীরকে বুধবার সন্ধ্যায় অনেকেই গাংনী শহরে ঘােরাফেরা করতে দেখেছে। রাত ১ টার দিকে তার পরিবারের লােকজন জানায় আলমগীরকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। সকালে শুনছি তার রক্তাক্ত লাশ সহড়াবাড়ীয়া গ্রামে মাঠে পড়ে আছে। এটি একটি পরিকল্পিত হত্যা।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আরো জানান, লাশ উদ্ধার করা হয়েছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা সনাক্ত করার চেষ্টা চলছে। সেই সাথে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews