সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

গোয়াইনঘাটে সড়কের সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর অবরোধ!

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি: দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

সিলেটের গোয়াইনঘাট সরকারি কলেজ হতে মনরতল বাজার পর্যন্ত  অপরিকল্পিতভাবে রাস্তা খোড়ে রেখে মরণফাঁদ বানিয়ে জনদুর্ভোগে ফেলায় ঠিকাদারি প্রতিষ্ঠান এস আর করপোরেশনের লাইসেন্স বাতিল ও দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীসহ এলাকাবাসী।

বৃহস্পতিবার বেলা ২টায় থেকে দুপুর সাড়ে ৪টা পর্যন্ত গোয়াইনঘাট সরকারি কলেজ পয়েন্ট সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ চলাকালে গোয়াইনঘাটে যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে চরম যানজট সৃষ্টি হয়।

আন্দোলনকারীরা জানায়, গোয়াইনঘাট সরকারি কলেজ হতে ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের মনরতল বাজার পর্যন্ত উপজেলা সদরে যাতায়াতের প্রায় ১৫ কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে খানাখন্দকে ভরা।  দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের জন্য রাস্তাটি ব্যবহারের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাটি দিয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের যাতায়াতেও সমস্যায় পড়তে হয় প্রতিদিন। রাস্তাটির বিভিন্ন স্থানে দেবে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে প্রায় সময়।

গোয়াইনঘাট সরকারি কলেজ সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্টানে আসা-যাওয়ার জন্য এই রাস্তাটির কোনো বিকল্প নেই। দীর্ঘদিন রাস্তাটির সংস্কার হয়নি। ফলে যাতায়াতে চরম দুর্ভোগে পড়তে হয় শিক্ষক-শিক্ষার্থীদের ও এলাকাবাসীর । রাস্তাটি দ্রুত সংস্কার না হলে কঠোর কর্মসুচির হুশিয়ারী দেন শিক্ষার্থীরা ও সাধারণ জনগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews