রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিএনপির ৪৭ নেতাকে ওমরাহ পালনে পাঠালেন নেত্রকোনা -৪ আসনের এমপি বাবর। পুটিয়া ইউনিয়ন শিবপুরের জন্য রাজা ইউনিয়ন আলহাজ্ব মঞ্জুর এলাহী এমপি। গোয়াইনঘাট সরকারি কলেজে নবীনবরণ ও ‘প্রতীতি’র বর্ষপূর্তি উদ্‌যাপন গোপালগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। গোপালগঞ্জের কাশিয়ানীতে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন। চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার।
Title :

মোহনগঞ্জে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ! 

  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম মোহনগঞ্জ উপজেলা প্রতিনিধি

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় শামছুর রহমান (৫৫) নামের এক কৃষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

(০৩ জানুয়ারি) রোজ শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার ৫নং সমাজ সহিলদেও ইউনিয়নের হিম্মতপুর গ্রামের নিজ বাড়ির পিছনের একটি আম গাছে সাদা রংঙ্গের একটি
পার্স্টিকের রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শামছুর রহমান আত্মহত্যা করেন। পরে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শামছুর রহমান ওই গ্রামের মৃত আব্দুর সোবহান ওরফে (দুরবাজ) মিয়ার ছেলে। তিনি দুই কন্যা সন্তানের বাবা ছিলেন। মৃত্যুর রহস্য জানা যায়নি।

মৃত শামছুর রহমানের স্ত্রী সৃতি আক্তার (৩০) বলেন, ময়মনসিংহে একটি প্রাইভেট ক্লিনিকে আমার ছোট বোনের সিজারে বাচ্চা হয়েছে। আমি চার থেকে পাঁচ দিন হয় সেখানে ছিলাম। এই খবর শুনে আমি এসেছি। আমার স্বামীর মানসিক সমস্যা,জ্বিনের সমস্যা ছিল। এর কারণে মনে হয় এমনটা হয়েছে।

হিম্মতপুর গ্রামের স্থানীয়রা জানান, শামছুর রহমানের মত মানুষ আত্মহত্যা করার কথা নয়।তবে কি কারণে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে তা এখনো জানা যায়নি। কি কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তা সঠিক তদন্ত কররেই মূল ঘটনা বের হবে।

ইউপি সদস্য ফারুক মিয়া, আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। কিছুদিন আগেও সে আল্লাহর পথে তিন চিল্লা দিয়ে এসেছে। তবে কি কারনে গালয় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে তা বলতে পারবোনা।

এস আই সফিকুল ইসলাম খান তার সঙ্গীয় ফোর্স-সহ ঘটনাস্থলে পৌঁছে শামছুর রহমানের মরদেহ উদ্ধার করেন।

মোহনগঞ্জ থানার এস আই সফিকুল ইসলাম খান জানান, রাত ৮ টার দিকে লাশ থানায় নিয়ে আসা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরি করে আজ (০৪ জনুয়ারি) রোজ শনিবার সকাল ১০ টা ৩০ মিনিটের সময় মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সরকারি আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews