বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
জাফলং সীমান্ত দিয়ে ভারতে মানব পাচারের চেষ্টা, বিজিবির অভিযানে ভুক্তভোগী উদ্ধার,আটক অভিযুক্ত। গোপালগঞ্জে বিএনপি’র রাজনীতি করায় চার হিন্দু পরিবারের বাড়িঘর ভাঙচুর। পানছড়িতে নির্বাহী অফিসারের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মোটরসাইকেল শোভাযাত্রা। গোপালগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত । চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা। সিলেট হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও ভাইসহ আটক ৪ মোহনগঞ্জে যানজট নিরসনে ছয়টি অটোরিকশা স্ট্যান্ড চালু হয়। নরসিংদীর শিবপুরে কৃতী শিক্ষার্থীদের কে সংবর্ধনা প্রদান বক্তব্য রাখেন মোছাঃ ফারজানা ইয়াসমিন। টুর্নামেন্টের সেমিফাইনাল নিয়ে বিরোধ,কিশোরের বুকে ছুরিকাঘাত।
Title :

রামপালে শীতের তীব্রতায় শীতবস্ত্রের কেনাকাটার ধুম!

  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

হারুন শেখ রামপাল বাগেরহাট সংবাদদাতা।।

শীতের তীব্রতায় বিপর্যস্ত বাগেরহাটের রামপালের নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের জীবনে ফুটপাতের শীতবস্ত্রের দোকানগুলো হয়ে উঠেছে স্বস্তির জায়গা। ফয়লাবাজার মাঠে, ভাগা বাজারসহ বিভিন্ন বাজারে শীতবস্ত্র কেনার হিড়িক পড়েছে। সাশ্রয়ী দামে মানসম্মত পোশাক কিনতে পারায় মানুষের মুখে ফুটে উঠেছে স্বস্তির হাসি।

শীতবস্ত্রের দোকানগুলোতে গিয়ে দেখা গেছে, শিশুদের জাম্পার ১৫০ টাকা থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। পুরুষদের হুডি বিক্রি হচ্ছে ২৫০ টাকা থেকে ৩৫০ টাকায় এবং নারীদের সোয়েটার ৩০০ টাকা থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও চাদর ২৫০ টাকা থেকে ৪৫০ টাকায়, উলের টুপি, গ্লাভস, এবং স্কার্ফ ৬০ টাকা থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। তুলনামূলকভাবে বাজারে এসব পণ্যের দাম কম থাকায় নিম্ন আয়ের মানুষেরা এই দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন।

খুলনা থেকে আগত ব্যবসায়ী মো. আওয়াল হোসেন বলেন, প্রতিটি বান্ডিল থেকে ২ থেকে ৩ হাজার টাকা লাভ হয়। শীতের এই সময়টাই আমাদের ব্যবসার মৌসুম। ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রি আরও বেড়েছে। প্রতিদিন প্রায় ৫ থেকে ৭ হাজার টাকার পণ্য বিক্রি হচ্ছে।

শীতবস্ত্র কিনতে আসা গোবিন্দপুরের মো. মেজবাহ উদ্দিন বলেন ফুটপাতের পণ্যের মান বেশ ভালো। এখানে ৪০০ থেকে ৫০০ টাকায় যেটা কিনছি তা মার্কেটে গেলে ১০০০ টাকার কমে পাওয়া যেতই না। শীতবস্ত্র কিনতে আসা উজলকুড়ের এক গৃহিণী আলেয়া বেগম বলেন, শীতবস্ত্রের দাম আমাদের সাধ্যের মধ্যে থাকায় খুব উপকার হয়েছে। আমাদের পরিবারের ছয়জনের জন্য ফুটপাত থেকে পোশাক কিনেছি।

রামপালের শীতবস্ত্রের দোকানগুলো মানুষের জন্য কেবল কেনাকাটার স্থান নয়, বরং নিম্ন আয়ের মানুষদের জন্য এক ধরনের স্বস্তির জায়গায় পরিণত হয়েছে। শীতের প্রকোপ আরও বাড়লে এ ধরনের দোকানগুলোতে ভিড় আরও বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

মোংলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়াবিদ মো. হারুন অর রশিদ জানান, আজ বাগেরহাটের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস।
তিনি আরও জানান, শৈত্যপ্রবাহের কারণে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবং এটি আনুমানিক দুই থেকে তিন দিন ধরে থাকবে জানান এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews