1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্য।  নেত্রকোনার মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা। মোহনগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত। বাহুবলে দুই গ্রামেবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত১,অর্ধশতাধিক আহত। গোয়াইনঘাটে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য তদন্তে পুলিশ! গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খালে মাধবপুরের ছাতিয়াইনে ডিবি পুলিশের অভিযানে ৬শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণের শুভ উদ্বোধন করেন নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন। গোপালগঞ্জ জেলায় বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন”

সিলেটে রাষ্ট্রদূত ফজল আনসারীর ছেলে পরিচয় দেয়া কে এই প্রতারক ফাহিম!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

 

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

 

সিনিয়র সচিব পদমর্যাদায় মেক্সিকোয় রাষ্ট্রদূত
পদে দায়িত্বরত সিলেটের মুশফিকুল ফজল আনসারীর ছেলে পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার রাতে সিলেট মহানগরের রায়নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। তার নাম ফাহিম আহমদ (২০)। ফাহিম মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার দেওগাঁওয়ের রফিক মিয়ার ছেলে। তিনি রায়নগরের ৫২ নম্বর বাসায় ভাড়া থাকতেন।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ফাহিম আহমেদ নিজেকে মুশফিকুল ফজল আনসারীর বড় ছেলে পরিচয় দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ও বিভিন্ন নামিদামি স্কুলে ভর্তিসহ নানা বিষয়ে বিভিন্নজনের তদবিরের চেষ্টা করেছেন। বিষয়টি জানতে পেরে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে অবহিত করেন তার সাবেক সহকর্মী সাংবাদিক আবু সুফিয়ান ফারাবী। এসময় প্রতারক ফাহিম আহমেদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন মুশফিকুল ফজল আনসারী।পরে ফাহিমের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন সাংবাদিক আবু সুফিয়ান ফারাবী।মামলার হয় ফাহিমকে গ্রেপ্তারে পুলিশ তৎপরতা শুরু করে। পরে বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে সিলেট মহানগরের রায়নগর থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ জানায়, প্রতারক ফাহিম আহমেদ আওয়ামী সরকারের সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসারের আত্নীয় পরিচয়ে নানা ধরনের প্রতারণা করেছেন।গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট