1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
অসহায় রোগীর পাশে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ঝিনাইদহ কালীগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন। গোপালগঞ্জে হাম- রুবেলা ক্যাম্পেইন-উদ্বোধন গোপালগঞ্জে আ: লীগের বন,পরিবেশ সম্পাদিকাকে বিএনপির সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন সংরক্ষিত নারী আসনে কেন্দ্রীয় নেত্রী শাম্মী আক্তারকে মনোনয়ন দিয়েছে বিএনপি। পানছড়িতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে গন সচেতনতা সভা অনুষ্ঠিত লালমাইয়ে হাম- রুবেলা টিকা প্রদানের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ফটিকছড়িতে অকটেনের আগুনে দগ্ধ ফিলিং স্টেশন ম্যানেজারের মৃত্যু ঝিনাইদহে দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কোটালীপাড়ায় জমি নিয়ে বিরোধে কৃষক নিহত

ভালুকায় গরিব-দুখী ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

 

তাইয়েব ইবনে ফারুকী, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের হিজলা বালিয়া পাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ৪৬তম ইসলামী ওয়াজ মাহফিলে গরিব-দুখী ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সফল ছাত্রনেতা ও ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) সালাহ্ উদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি ও ভালুকা উপজেলা যুবদলের সংগ্রামী সভাপতি তারেক উল্ল্যাহ চৌধুরী।
সাবেক ছাত্রনেতা, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি ও ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল।
মোহাম্মদ তিয়াস মাহমুদ শুভ, যুগ্ম আহ্বায়ক, ভালুকা পৌর স্বেচ্ছাসেবক দল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র এলাকার সম্মানিত মুসল্লি, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, অত্র ওয়ার্ড বিএনপির নেতাকর্মী এবং ভালুকা উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সক্রিয় সদস্যবৃন্দ। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

ওয়াজ মাহফিল শেষে কম্বল বিতরণ কার্যক্রমে প্রায় দুই শতাধিক গরিব-দুঃখী মানুষ উপকৃত হন।
এই সময় ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাহ্ উদ্দিন আহম্মেদ জানান ভবিষ্যতে এই সমাজের অসহায় মানুষের জন্য আরও বড় পরিসরে মানবিক কার্যক্রম চালানোর পরিকল্পনা করছে তিনি।

এলাকাবাসী এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন। তাঁরা বলেন, “শীতার্ত মানুষের জন্য এই কম্বল বিতরণ কর্মসূচি অত্যন্ত প্রয়োজনীয়। এ ধরনের আয়োজন সমাজের মানুষকে মানবিক ও ধর্মীয় দায়িত্ব পালনে উৎসাহিত করবে।”
সমগ্র আয়োজনটি ছিল সুশৃঙ্খল এবং উৎসবমুখর। মুসল্লি ও স্থানীয়দের অংশগ্রহণ এই মাহফিলকে আরও অর্থবহ করে তুলেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট