রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সর্বশেষ :
বিএনপির ৪৭ নেতাকে ওমরাহ পালনে পাঠালেন নেত্রকোনা -৪ আসনের এমপি বাবর। পুটিয়া ইউনিয়ন শিবপুরের জন্য রাজা ইউনিয়ন আলহাজ্ব মঞ্জুর এলাহী এমপি। গোয়াইনঘাট সরকারি কলেজে নবীনবরণ ও ‘প্রতীতি’র বর্ষপূর্তি উদ্‌যাপন গোপালগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। গোপালগঞ্জের কাশিয়ানীতে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন। চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার।
Title :

চালের বস্তায় মিনিকেট লিখে প্রতারণায় লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

সংবাদদাতা : দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সাধারণ চালের বস্তায় মিনিকেট লিখে প্রতারণা করার অপরাধে চাতাল কল মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এছাড়া প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল মোড়কীকরণ, অস্বাভাবিক চালের মজুত এবং মিলগেট মূল্য তালিকা সম্বলিত সিল না থাকার অভিযোগ প্রমাণিত হয়।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে অভিযান চালান খাদ্য অধিদপ্তর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে আশুগঞ্জ উপজেলার একাধিক চাতাল কলে এ অভিযান পরিচালনা করা হয়।
এব্যাপারে জেলা খাদ্য অধিদপ্তরের পরিদর্শক মো. রামিম পাঠান জানান, উপজেলার সোনারামপুর এলাকার সেবা রাইস মিল নামক প্রতিষ্ঠানে অস্বাভাবিক চালের মজুতের পাশাপাশি বিআর-২৮ চালের বস্তায় মিনিকেট লিখে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় মোড়কজাত করতে দেখা যায়। এসব অসঙ্গতি ধরা পড়ার পর ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এ অভিযানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews