রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
বিএনপির ৪৭ নেতাকে ওমরাহ পালনে পাঠালেন নেত্রকোনা -৪ আসনের এমপি বাবর। পুটিয়া ইউনিয়ন শিবপুরের জন্য রাজা ইউনিয়ন আলহাজ্ব মঞ্জুর এলাহী এমপি। গোয়াইনঘাট সরকারি কলেজে নবীনবরণ ও ‘প্রতীতি’র বর্ষপূর্তি উদ্‌যাপন গোপালগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। গোপালগঞ্জের কাশিয়ানীতে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন। চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার।
Title :

মেহেরপুরের ৪ কেজি গাঁজা সহ আটক ২

  • প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে
  • মোস্তাফিজুর রহমান জেলা প্রতিনিধি মেহেরপুরঃ

মেহেরপুরের গাংনীতে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের একাধিক টিমের সদস্যরা। রোববার (০৫ জানুয়ারী ) রাত ৯.৩০ মিনিটের দিকে গাংনী উপজেলার সাহারবাটি- গাড়াডোব সড়কের মিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রুইতনপুর গ্রামের সর্দার পাড়ার বাবর আলীর ছেলে ছেলে মতিয়ার রহমান (৪২) ও মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে লিটন হোসেন (৩৫)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মিজানুর রহমান সোমবার (০৬ জানুয়ারী) এ তথ্য নিশ্চিত করেছেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (০৫ জানুয়ারী) রাত ৯.৩০ মিনিটের দিকে দিকে মেহেরপুর জেলার গাংনী থানাধীন সাহারবাটি- গাড়াডোব সড়কের রাইসমিল এলাকায় তিন বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযানে মোটরসাইকেলে অভিনব কায়দায়, বহন করা একটি প্লাস্টিক প্যাকেটে স্কস টেপ দিয়ে মোড়ানো ৪ কেজি গাঁজাসহ মতিয়ার রহমান ও লিটন হোসেন নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় মাদক কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি মোবাইল জব্দ করা হয়।
এ সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, উপজেলা সহকারী কমিশনার ভূমি সাদ্দাম হোসেনসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সোমবার (০৬ জানুয়ারী) গাংনী থানা পুলিশের মাধ্যমে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়েরসহ উদ্ধারকৃত আলামত মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews