বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা। চুনারুঘাটে অবৈধভাবে সিলিকা বালু পরিবহনের অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা। আজমিরীগঞ্জে-কুশিয়ারা নদীতে নিখোঁজের ২দিন পর মরিয়মের লাশ উদ্ধার। নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ০৩ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান। পুজামন্ডপ পরির্দশন করেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ অধিনায়ক তাজমিনুর রহমান চৌধুরী। পুজামন্ডপ পরির্দশন করেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ অধিনায়ক তাজমিনুর রহমান চৌধুরী। মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত, চিকিৎসার জন্যে ময়মনসিংহে গোপালগঞ্জে কঠোর নিরাপত্তায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত কালীগঞ্জে ১২টি গ্রামে নলকূপ স্থাপন মাঠে মাঠে সুপেয় পানি নিশ্চিতের উদ্যোগ,  উমেদনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে,আহত ৩০
Title :

কোম্পানীগঞ্জে চোরাচালান প্রতিরোধে বিজিবির মতবিনিময়!

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

কোম্পানীগঞ্জ প্রতিনিধি || আশরাফ উদ্দীন || দৈনিক খবরের কন্ঠ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় নারাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যায় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান- পিএসসি।

সিলেট ব্যাটালিয়ান (৪৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল হাছনাত, গোয়াইনঘাট সার্কেলের এএসপি সাহিদুর রহমান, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ উজায়ের আল মাহমুদ আদনান, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)-এর কমান্ড্যান্ট মোঃ শফিকুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মতিন, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান জিয়াদ আলী, উত্তর রনিখাই ইউনিয়ন চেয়ারম্যান ফয়জুর রহমান, ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি ফখরুল ইসলাম মাসরূর ও আব্দুল আউয়াল প্রমুখ।
মতবিনিময় শেষে ৩’শ হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews