রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সর্বশেষ :
বিএনপির ৪৭ নেতাকে ওমরাহ পালনে পাঠালেন নেত্রকোনা -৪ আসনের এমপি বাবর। পুটিয়া ইউনিয়ন শিবপুরের জন্য রাজা ইউনিয়ন আলহাজ্ব মঞ্জুর এলাহী এমপি। গোয়াইনঘাট সরকারি কলেজে নবীনবরণ ও ‘প্রতীতি’র বর্ষপূর্তি উদ্‌যাপন গোপালগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। গোপালগঞ্জের কাশিয়ানীতে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন। চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার।
Title :

পানছড়িতে বিজিবির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৩০৮ বার পড়া হয়েছে

মোঃহেলাল উদ্দিন,পানছড়ি খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলা পানছড়ি উপজেলা ভারতের তীর্থমুখ পৌষ মেলা উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তর ও খাগড়াছড়ি ব্যাটালিয়ন ৩২বিজিবি কর্তৃক ব্যাটালিয়নের আওতায়ধীন রুপসেন পাড়ার সীমানাপাড়া এলাকাবাসীর সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

৭জানুয়ারী মঙ্গলবার দুপুর বারটায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম।

এসময় বলেন, প্রতি বছরের ন্যায় এই বছরও ভারতে তীর্থ যাত্রা অনুষ্ঠিত হবে। তাই অবৈধ পথে কেউ যাতে ভারতে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে।

তিনি আরো বলেন, পাহাড়ের মাঝে সেনাবাহিনীর তৈরি এই সীমান্ত সড়ক পাহাড়ের দুর্গম অঞ্চলের চলাফেরার মান বৃদ্ধি করেছে। চলাফেরার পথের দুঃখ অনেক টায় কমে গেছে নিমিষেই। পাহাড়ি-বাঙালীরা সবাই মানুষ। একসাথে মিলেমিশে থাকতে হবে। এছাড়াও মাদকদ্রব্য, গোলাবারুদ, অস্ত্র, চোরাচালান, নারী-শিশু পাচার এবং স্থানীয় সন্ত্রাসী কার্যক্রম হতে স্থানীয় জনসাধারণকে নিরৎসাহিত প্রদান করেন।

মতবিনিময় সভা শেষে এলাকার দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল কামরান কবির উদ্দিন, সহকারি পরিচালক মো. হাসানুজ্জামান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews