1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
কতিপয় ব্যাক্তির হামলায় শিকার বৈছাআ নেতা মাহদী। বানিয়াচংয়ে চেয়ারম্যান প্রার্থী তাওহীদ হাসানের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত। আওয়ামী লীগের দলীয় পদথেকে অব্যাহতি চেয়ে দুই নেতার সংবাদ সম্মেলন। পরিবেশ সুরক্ষায় জাফলংয়ে এফআইভিডিবির গাছের চারা বিতরণ  ঘোড়াঘাটে গ্রাম আদালতের দিনব্যাপী কর্মশালা ৪টি ইউনিয়নে মামলা নিষ্পত্তির হার প্রশংসনীয়। মাধবপুরের বেজুড়ায় বালুবাহী ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে ২জন নিহত মাধবপুরের বেজুড়ায় বালুবাহী ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে ২জন নিহত মাধবপুরের বেজুড়ায় বালুবাহী ট্রাক-সিএনজি সংঘর্ষে ৩ জন নিহত। বাহুবলে সিলিকা বালু উত্তোলনের দায়ে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ও কারাদণ্ড। কোটালীপাড়ায় ডেঙ্গু প্রতি রোধ, পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত।

লাখাইয়ে বিল দখল নিয়ে ২ দলের সংঘর্ষে অর্ধশতাধিক আহত!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

 

মীর দুলাল বিশেষ প্রতিবেদন!

হবিগঞ্জের লাখাইয়ে কাইঞ্জা বিলের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায় ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে!

এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

বুধবার (৮ জানুয়ারী ২৫)ইং সন্ধ্যার পরে সংঘর্ষের ঘটনা ঘটে!

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লাখাই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রুপন আহমদ ও হারিছ মিয়ার মধ্যে কাইঞ্জা বিলের দখল নিয়ে বিরোধ চলছিল।

এ নিয়ে উভয়পক্ষের মধ্যে মামলা মোকাদ্দমা চলছে। বুধবার সন্ধ্যার পর দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলে রাত প্রায় ৯টা পর্যন্ত।

এসময় উভয়পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, বিলের দখল নিয়ে দুই দলের মধ্যে প্রায় ৩ ঘণ্টা সংঘর্ষ হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে যেকোনো সংঘাত এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট