বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
জাফলং সীমান্ত দিয়ে ভারতে মানব পাচারের চেষ্টা, বিজিবির অভিযানে ভুক্তভোগী উদ্ধার,আটক অভিযুক্ত। গোপালগঞ্জে বিএনপি’র রাজনীতি করায় চার হিন্দু পরিবারের বাড়িঘর ভাঙচুর। পানছড়িতে নির্বাহী অফিসারের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মোটরসাইকেল শোভাযাত্রা। গোপালগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত । চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা। সিলেট হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও ভাইসহ আটক ৪ মোহনগঞ্জে যানজট নিরসনে ছয়টি অটোরিকশা স্ট্যান্ড চালু হয়। নরসিংদীর শিবপুরে কৃতী শিক্ষার্থীদের কে সংবর্ধনা প্রদান বক্তব্য রাখেন মোছাঃ ফারজানা ইয়াসমিন। টুর্নামেন্টের সেমিফাইনাল নিয়ে বিরোধ,কিশোরের বুকে ছুরিকাঘাত।
Title :

গোয়াইনঘাটের দমদমিয়া সীমান্তে বিজিবির ওপর হামলার ঘটনায় মামলা!

  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

সিলেটের গোয়াইনঘাট উপজেলার দমদমীয়া সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি) সদস্যর ওপর চোরাকারবারিদের হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। এতে ১৮ জনের নাম উল্লেখ করে ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত করে আসামী করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) রাতে সিলেট ৪৮ ব্যাটালিয়নের দমদমীয়া বিওপি’র সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে সিলেটের গোয়াইনঘাট থানায় এ মামলা করেন।

মামলার এজহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিওিতে গত ৬ জানুয়ারি রাত সাড়ে ৩টার দিকে গোয়াইনঘাটের বিছনাকান্দি ইউনিয়নের দমদমীয়া সীমান্তে ভীতরগুল নামক স্থানে অভিযান চালায়।ওই সীমান্তের ১২৬১ পিলারের ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ভীতরগুল নামক স্থানে চোরাকারবারিরা ভারত থেকে ভারতীয় গরু আনছিল। এসময় বিজিবি সদস্যরা চোরাকারবারিদের ধাওয়া করিলে ৪০ থেকে ৫০ জন বিবাদীরা অতর্কিত ভাবে বিজিবি সদস্যদের ওপরে পাথর দিয়ে ঢিল ছুড়তে থাকে।এসময় ধাঁরালো দা দিয়ে বিজিবি সদস্য মাসুম বিল্লাহর বাম হাতের কবজির নিচে কোপ মারিয়া রক্তাক্ত জখম করে। চোরাকারবারিরা পরবর্তীতে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।অভিযানে দুটি ভারতীয় গরু আটক করা হয়। গুরুতর আহত বিজিবি সদস্য মাসুম বিল্লাহকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, দমদমীয়া সীমান্তে চোরাকারবারিদের হামলায় বিজিবি সদস্য মাসুম বিল্লাহ গরুতর আহত হয়েছেন। এ ঘটনায় দমদমীয়া বিওপির সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে সোমবার রাতে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেছেন।মঙ্গলবার সকালে মামলাটি থানায় রেকর্ড করা হয়েছে। বিজিবি সদস্যদের ওপর হামলায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews