রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সর্বশেষ :
বিএনপির ৪৭ নেতাকে ওমরাহ পালনে পাঠালেন নেত্রকোনা -৪ আসনের এমপি বাবর। পুটিয়া ইউনিয়ন শিবপুরের জন্য রাজা ইউনিয়ন আলহাজ্ব মঞ্জুর এলাহী এমপি। গোয়াইনঘাট সরকারি কলেজে নবীনবরণ ও ‘প্রতীতি’র বর্ষপূর্তি উদ্‌যাপন গোপালগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। গোপালগঞ্জের কাশিয়ানীতে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন। চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার।
Title :

ঝিনাইদহ মাঠজুড়ে সরিষা ফুলের হলুদ সমারোহ।

  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহ জেলা প্রতিনিধি।
ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার এিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাংগা গ্রামের মাঠ এখন সরিষা ফুলের হলুদ সমারোহে ছেয়ে গেছে। শীতের ভোরে কুয়াশায় মোড়ানো সরিষার খেত, তার ওপর সূর্যের আলো পড়ে ঝিকিমিকি করছে, যা সৃষ্টি করেছে এক মনোরম পরিবেশ।

এ বছর উপজেলার অধিকাংশ জমিতে সরিষার চাষ হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এবারের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। কৃষকরাও সঠিক দাম পাওয়ার আশায় বুক বেঁধেছেন।

সরিষার চাষে দ্রুত ফলন পাওয়া যায় বলে কৃষকদের মধ্যে এর জনপ্রিয়তা বেড়েছে। মাত্র ৮০ দিনে সরিষার ফসল ঘরে তুলতে পারায় কৃষকরা সরিষা তুলেই বছরে আরেকটি লাভজনক ফসল চাষের সুযোগ পাচ্ছেন।জলাবদ্ধতা ও অন্যান্য প্রাকৃতিক প্রতিকূলতা মোকাবিলা করেও সরিষার উৎপাদনে ভালো ফল পাচ্ছেন তারা।

সরিষা চাষি জানান, “বিগত বছরের তুলনায় এবার সরিষার ফলন বেশি হবে বলে মনে করছি। তেলের দাম বাড়তি থাকায় সরিষা চাষে লাভের আশা করছি।”

প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সরিষার আবাদ কৃষকদের জীবিকা ও অর্থনৈতিক উন্নয়নে আশার আলো জাগিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সঠিকভাবে চাষ ও ফসল ব্যবস্থাপনা অব্যাহত থাকলে এ অঞ্চলে সরিষা চাষ আরও লাভজনক হয়ে উঠবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews