শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে জেলা পরিষদে বঙ্গবন্ধুর ছবি টানিয়ে দিল ছাত্রলীগ। বানিয়াচংয়ে যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার। নবীগঞ্জে অবৈধভাবে পাহাড় কাটায় শাহ জহুরুল কে ১ লাখ টাকা জরিমানা। বাহুবলে নাবালিকা মেয়ে অপহরণের প্রধান আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার। আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে হবিগঞ্জ পৌর শাখার ২নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচি। গোপালগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। নরসিংদীর শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছেন পুলিশ। মাদারীপুরে ইয়াবাসহ গ্রেপ্তার মাদক পাচারকারী লাখাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রুপম গোপ গ্রেফতার। পানছড়িতে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত।
Title :

উজিরপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান পরিচালিত! 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ-

উজিরপুর উপজেলার ধামুরা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের পক্ষ থেকে নিয়মিত বাজার তদারকিমূলক অভিযান পরিচালিত হয়েছে। এসময় বিভিন্ন অপরাধে ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৪০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
০৯ জানুয়ারী, ২০২৫ সোমবার উজিরপুর উপজেলার ধামুরা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ অভিযান পরিচালিত হয়। এসময় বিভিন্ন অপরাধের জন্য বেকারী,ডায়াগনস্টিক সেন্টার ও ঔষধের দোকান(৩টি প্রতিষ্ঠান)কে মোট ২৪০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং অননুমোদিত ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক রং মিশ্রিত খাদ্য সামগ্রী জনসম্মুখে বিনষ্ট ও নদীর পানিতে ফেলে দেয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র এবং বরিশাল জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ গোলাম রাব্বি।
প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উজিরপুর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ নূরুল আলম বখতিয়ার।
অভিযানে আর-ও অংশগ্রহন করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বরিশাল জেলা কার্যালয়ের নমুনা সংগ্রহকারী ও অন্যান্য অফিস সহকারীবৃন্দ।
উজিরপুর মডেল থানার সহকারী উপপরিদর্শক মোঃ আল আমিন এবং চৌকস পুলিশ সদস্যবৃন্দ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews