1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য তদন্তে পুলিশ! গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খালে মাধবপুরের ছাতিয়াইনে ডিবি পুলিশের অভিযানে ৬শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণের শুভ উদ্বোধন করেন নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন। গোপালগঞ্জ জেলায় বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন” বাগেরহাটে জামায়াতের নেতাকর্মীদের নামে হয়রানি মূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। দৈনিক খবরের কন্ঠ পত্রিকায় মোজাফফর আহমেদকে স্টাফ রিপোর্টার নিয়োগ প্রদান বাহুবলে মাদকসেবীর উচ্ছৃঙ্খলতার অপরাধে রমজান আলীকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড। হবিগঞ্জ,সিলেট মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি।

গোপালগঞ্জে মুকসুদপুর দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০,

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

 

লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে দুই ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ইট-পাটকেল ছোড়াছুড়িতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় বেশ কিছু দোকানপাট ভাঙচুর করা হয়।

শুক্রবার (১০জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শুরু হওয়া ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপ রাত ৯টা পর্যন্ত চলে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মুকসুদপুর থানার ওসি (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, মুকসুদপুরে কিছুদিন ধরেই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও নির্বাহী কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ সমর্থকের দ্বন্দ্ব চলে আসছিল।

শুক্রবার সন্ধ্যার দিকে সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ এর এক সমর্থক তার দেওয়া ক্যালেন্ডার বিতরণ করছিলেন। এ নিয়ে সেলিমুজ্জামান সেলিমের কয়েকজন সমর্থক বিতরণকারীকে মারধরে করে। পরে উভয় গ্রুপের কয়েক হাজার সমর্থক মুকসুদপুরের চৌরঙ্গী মোড়ে জড়ো হয়ে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
খবর পেয়ে মুকসুদপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট