রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
বিএনপির ৪৭ নেতাকে ওমরাহ পালনে পাঠালেন নেত্রকোনা -৪ আসনের এমপি বাবর। পুটিয়া ইউনিয়ন শিবপুরের জন্য রাজা ইউনিয়ন আলহাজ্ব মঞ্জুর এলাহী এমপি। গোয়াইনঘাট সরকারি কলেজে নবীনবরণ ও ‘প্রতীতি’র বর্ষপূর্তি উদ্‌যাপন গোপালগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। গোপালগঞ্জের কাশিয়ানীতে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন। চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার।
Title :

গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ কিশোর নিহত!

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ২৮৮ বার পড়া হয়েছে

লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ সদরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই কিশোর নিহত হয়েছে।আজ শুক্রবার ১০ জানুয়ারি সকাল ১০ টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের কালীমন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার জালালাবাদ ইউনিয়নের ইছাখালী গ্রামের বুলবুল ফকিরের ছেলে বাঁধন ফকির (১৪) ও একই গ্রামের পলাশ শেখের ছেলে মারুফ শেখ।

স্থানীয়দের মাধ্যমে জানান, সকালে মোটরসাইকেল যোগে দুই বন্ধু মারুফ ও বাঁধন ঘুরতে বের হয়েছিল। পথিমধ্যে জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের কালীমন্দির এলাকায় পৌঁছালে দ্রুত গতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেলে থাকা মারুফ ও বাধন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে, গোপালগঞ্জ সদর থানার এস আই মোরাদ হোসেন বলেন, নিহতদের মরদেহ গোপালগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের লোকজন এলে লাশ বুঝিয়ে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews