সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টি আর সি) পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত। কোম্পানীগঞ্জে কুরআনের হাফিজ ৪ শিক্ষার্থী, পেলেন সম্মানসূচক পাগড়ি কোটালীপাড়ায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের বিক্ষোভ,মিছিল। আনন্দ ভ্রমণে জাতীয় সাংবাদিক সংস্থা লালমাই উপজেলা শাখার নেতৃবৃন্দ। গোপালগঞ্জে পুলিশের মহাপরিদর্শকের উপস্থিতিতে কল্যাণ সভা অনুষ্ঠিত। গোপালগঞ্জে জেলাকারাগারে দায়িত্বরত আনসার সদস্যদের খাবার ছিনতাই। কোটালিপাড়ায় ওয়ার্ড বিএনপি’র সভাপতির বাড়িতে আগুন ধরিয়ে দিল দুর্বৃত্তরা গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে পুলিশের আইজিপি। নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। গোয়াইনঘাটের লেঙ্গুড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সেলিম আহমদ (সাগর)কে ঘিরে আলোচনা!
Title :

গোপালগঞ্জে কাশিয়ানী ট্রলির ধাক্কায় বৃদ্ধা নিহত!

  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানীতে ইট বোঝাই ট্রলির ধাক্কায় সত্তর বছর বয়সী বৃদ্ধা রহিমা বেগম নিহত হয়েছেন। আজ শনিবার- ১১ জানুয়ারী বেলা সাড়ে ১১টায় ঢাকা- খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রহিমা ঘোনাপাড়া গ্রামের মৃত রফিক মোল্লার স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাগেছে,বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির সামনে ঢাকা- খুলনা মহাসড়ক পারাপার হচ্ছিলেন রহিমা বেগম। এসময় দ্রুতগতির একটি ইট বোঝাই ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. অর্পিতা মল্লিক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে ঘোনাপাড়া হাইওয়ে পুলিশ ফাড়ির পরিদর্শক আবুল হাশেম মজুমদার জানিয়েছেন, আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রলি ও চালককে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews