1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে র‌্যাবের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। কোটালীপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্য।  নেত্রকোনার মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা। মোহনগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত। বাহুবলে দুই গ্রামেবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত১,অর্ধশতাধিক আহত। গোয়াইনঘাটে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য তদন্তে পুলিশ! গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খালে মাধবপুরের ছাতিয়াইনে ডিবি পুলিশের অভিযানে ৬শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণের শুভ উদ্বোধন করেন নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন।

সিলেট এমসির মাঠে আজহারীর মাহফিল শেষে থানায় ২৫ জি ডি!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

 

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

 

সিলেট নগরের এমসি কলেজ মাঠে জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলে অংশ নিতে গিয়ে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় ২৫টি সাধারণ ডায়েরি (জিডি) ও দুটি চুরির মামলা দায়ের করা হয়েছে।

এসব ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ চারজন নারী ও ছয়জন পুরুষকে আটক করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) রাতে সম্পন্ন হয়েছে আনজুমানে খেদমতে কুরআন সিলেট আয়োজিত সিলেট এমসি কলেজ মাঠে তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল। সমাপনী দিনে বয়ান পেশ করেন জনপ্রিয় ইসলামি স্কলার ড. মাওলানা মিজানুর রহমান আজহারী। এদিন তার বয়ান শুনতে লাখ লাখ মানুষ এমসি কলেজ মাঠে জড়ো হন।

মুঠোফোন হারিয়ে যাওয়ার ঘটনায় সিলেটের গণমাধ্যমকর্মী লুৎফুর রহমান তার ফেসবুক ওয়ালে লেখেন, মাওলানা মিজানুর রহমান আজহারির ওয়াজে যাওয়ার সময় তার গ্যালাক্সি মোবাইল ফোন-এ-৩৪ মোবাইল ফোনটি চুরি হয়ে যায়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের শেষ দিনে মোবাইল হারিয়ে যাওয়ার ঘটনায় এসএমপির শাহপরান (র.) থানায় ২৫টি জিডি ও দুটি মামলা দায়ের করা হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট