বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
জাফলং সীমান্ত দিয়ে ভারতে মানব পাচারের চেষ্টা, বিজিবির অভিযানে ভুক্তভোগী উদ্ধার,আটক অভিযুক্ত। গোপালগঞ্জে বিএনপি’র রাজনীতি করায় চার হিন্দু পরিবারের বাড়িঘর ভাঙচুর। পানছড়িতে নির্বাহী অফিসারের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মোটরসাইকেল শোভাযাত্রা। গোপালগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত । চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা। সিলেট হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও ভাইসহ আটক ৪ মোহনগঞ্জে যানজট নিরসনে ছয়টি অটোরিকশা স্ট্যান্ড চালু হয়। নরসিংদীর শিবপুরে কৃতী শিক্ষার্থীদের কে সংবর্ধনা প্রদান বক্তব্য রাখেন মোছাঃ ফারজানা ইয়াসমিন। টুর্নামেন্টের সেমিফাইনাল নিয়ে বিরোধ,কিশোরের বুকে ছুরিকাঘাত।
Title :

রামপালে বৈশম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের লিফলেট বিতরণ,

  • প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

হারুন শেখ রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ||

বাগেরহাটের রামপালে বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় বাগেরহাটের রামপাল উপজেলা সদর থেকে বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ এ সব লিফলেট বিতরণ করেন।
নেতৃবৃন্দ উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ কালে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে জুলাই বিপ্লবের রূপরেখা তুলে ধরেন। জুলাই বিপ্লব পরবর্তীতে করণীয় বিষয় সম্বলিত লিফলেটে বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত এই অভূতপূর্ব অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে এবং বৈশ্বিক স্বীকৃতি আদায়ের লক্ষে শুরু থেকেই তারা একটি প্রোক্লেমেশন তথা ঘোষণাপত্র জারির দাবী করে আসছেন। এই ঘোষণাপত্রই হবে বর্তমান অন্তর্বতী সরকারের বৈধতার উৎস এবং পরবর্তী সংবিধানের ভিত্তিমূল। জনগ# বিপুল সাড়া ও চাপের মুখে সরকার নিজে এ ঘোষণাপত্র জারির ব্যাপারে সম্মতি প্রদান করতে বাধ্য হয়। তারা অনতিবিলম্বে এ ঘোষণাপত্র জারির দৃশ্যমান উদ্যোগ দেখতে চান।

বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলন চান অধিকার, ইনসাফ ও মর্যাদাভিত্তিক সমাজ ও রাষ্ট্র। ব্যক্তি ও সমাজের সহাবস্থানে বৈশম্যহীন ও গণতান্ত্রিক এক রাষ্ট্রকল্প যেখানে ভোটাধিকারসহ সকল মৌলিক অধিকার সুরক্ষিত থাকবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ হবে স্বাধীন ও নিরপেক্ষ। বাহাত্তর-পঁচাত্তরের একদলীয় শাসন এবং এক-এগারোর বিরাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তনে বাংলাদেশকে গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে গঠন করার সংকল্প ব্যক্ত করবে ওই ঘোষণাপত্র। এ জন্যে ছাত্র আন্দোলন ৫ টি রূপরেখা বেঁধে দিয়েছেন তাদের লিফলেটে।
লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মাজিদুর রহমান জুয়েল, বাগেরহাট জেলা বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক মো. সোলাইমান শেখ, ঢাকা মহানগর বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ফাত্তাইন নাইম, বাগেরহাট জেলা বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক ফকির তারেক, সংগঠক সাব্বির রহমান, সংগঠক শারমিন আক্তার শোভা, সহকারী মুখপাত্র তায়েব নূর, রামপাল উপজেলা শাখার মিম বিল্লাহ, সিরাজুল ইসলাম, আরাফাত হোসেন সবুজ, তালিম হাসান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews