1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য তদন্তে পুলিশ! গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খালে মাধবপুরের ছাতিয়াইনে ডিবি পুলিশের অভিযানে ৬শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণের শুভ উদ্বোধন করেন নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন। গোপালগঞ্জ জেলায় বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন” বাগেরহাটে জামায়াতের নেতাকর্মীদের নামে হয়রানি মূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। দৈনিক খবরের কন্ঠ পত্রিকায় মোজাফফর আহমেদকে স্টাফ রিপোর্টার নিয়োগ প্রদান বাহুবলে মাদকসেবীর উচ্ছৃঙ্খলতার অপরাধে রমজান আলীকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড। হবিগঞ্জ,সিলেট মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি।

লালমনিরহাটে বাস ছিনতাই

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

 

মিজানুর রহমান মিলন
বিশেষ প্রতিনিধি।।

লালমনিরহাটের কালীগঞ্জে পেট্রোল পাম্প থেকে হাবিব পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে জেলার তুষভান্ডার রওশন ফিলিং স্টেশন থেকে বাসটি চুরি করা হয়।

জানা গেছে, মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার রওশন ফিলিং স্টেশনে (তেলের পাম্প) রাখা একটি বাস একটি কালো মাইক্রোবাস যোগে কয়েকজন যুবক এসে বাসটি ধাক্কা দিয়ে স্টার্ট দিয়ে নিয়ে চলে যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনা স্থল পরিদর্শন করেন।

বুধবার (১৫ জানুয়ারি) কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য উক্ত বাসটি হাবিব পরিবহনের ব্যানারে বুড়িমারী থেকে ঢাকা রুটে চলাচল করত। বাসটির সমস্যা থাকায় কয়েক দিন ধরে তুষভান্ডারের ওই ফিলিং স্টেশনে রাখা ছিলো।

হাবিব পরিবহনের মালিক রায়হান বলেন, পেট্রল পাম্প থেকে কারা বাসটি নিয়ে গেল কিছুই বুঝতে পারছি না। কিছুদিন আগে কুড়িগ্রামের ফজলু মিয়ার কাছ থেকে বাসটি কিনে নিয়ে কয়েকজন বন্ধু মিলে বাসের ব্যবসা চালু করেছিলাম।
কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, সম্ভবত পাওনা টাকাকে কেন্দ্র করে কুড়িগ্রামের মালিক বাসটি নিয়ে যেতে পারে। স্থানীয়দের কাছে এমন তথ্য পাওয়া গেছে। তবে কাউকে না বলে এভাবে বাস নিয়ে গিয়ে ঠিক করেননি। অভিযোগ পেলে অবশ্যই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট