1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
বিএনপি সরকার গঠনে দেশের মানুষ নিরাপদ থাকবে : মেজর শরীফ ঘোড়াঘাটে বিএনপির পথসভা, ধানের শীষে ভোটের আহ্বান। নরসিংদীর- তিন শিবপুর পুটিয়া বাজার সংলগ্নে ধানের শীষ মার্কার সমর্থনে ওঠান বৈঠক অনুষ্ঠিত। আজমিরীগঞ্জে ধানের শীষের পক্ষে বিশাল গণ মিছিল অনুষ্ঠিত  ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় হেলপার নিহত। গোপালগঞ্জে পরকীয়ার জেরে মায়ের বিরুদ্ধে ০৩ বছেরর শিশু সন্তানকে হত্যার অভিযোগ ঘোড়াঘাটে পিঠা উৎসব ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। তানোরে পথসভায় দাঁড়িপাল্লায় ভোট চাইলেন প্রার্থী অধ্যাপক মজিবুর রহমান হবিগঞ্জে জিওসি-১৭ পদাতিক ডিভিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

নরসিংদীর রায়পুরায় ইউএনও,এসিল্যান্ড ও আনসারকে গুলি।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত এর অভিযান চলাকালীন সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট,সংবাদকর্মী ও আনসারদের দুটি স্পিডবোট লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। অদ্য ১৬ জানুয়ারি ২০২৫ ইং বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়ন এর শেষ সীমান্তে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
জানা যায়,দিন দুপুরে উপজেলার চরমধুয়া ইউনিয়ন এর মেঘনা নদীতে ভ্রাম্যমাণ আদালত এর অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ বালু তোলার দায়ে একটি ড্রেজার থেকে দুজনকে আটকের পর ১০ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।এরপর পাশের একটি ইটভাটার পাশ থেকে অবৈধ বালু তোলা হচ্ছিল। সেখানে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে দুটি স্পিড বোট লক্ষ্য করে দূর থেকে গুলি করে দুর্বৃত্তরা। সামনে থাকা স্পিডবোটে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা, সহকারী কমিশনার মোঃ শফিকুল ইসলাম,আনসার সদস্যরা ছিলেন। অন্যটিতে ছিলেন স্থানীয় সংবাদকর্মীরা।গুলির শব্দ শুনে স্পিডবোট দুটি ঘুরিয়ে নিরাপদ স্থানে নিয়ে আসেন চালকরা।এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালত এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা, তিনি বলেন গুলিবর্ষণের ঘটনায় মামলা করা হবে। জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। বালুখেকোদের হাত থেকে মেঘনার আশপাশের এলাকা বাঁচাতে হলে ভবিষ্যতে পর্যাপ্ত সংখ্যক ফোর্স যেমন, কোস্ট গার্ড, নৌ পুলিশসহ অন্যান্য বাহিনীর যৌথ অংশগ্রহণে অভিযান পরিচানা করা বিশেষ প্রয়োজন।এই বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাব।তিনি আরো বলেন,উপজেলার চরাঞ্চলে বিপুল পরিমাণে অবৈধ আগ্নেয়াস্ত্র মানুষের কাছে পৌঁছে গেছে। ইতিমধ্যে এ নিয়ে আইন-শৃঙ্খলা মিটিংয়ে আলোচনা হয়েছে। শিগগিরই এসব অস্ত্র উদ্ধারে বড় ধরনের যৌথ অভিযান পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট