শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, এক্স-রে ও প্যাথলজি বিভাগে ব্যাপক অনিয়ম। গোপালগঞ্জে পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম গোপালগঞ্জে চরম উত্তেজনার মধ্য দিয়ে পালিত হচ্ছে লকডাউন কর্মসূচি লালমাইয়ে উপজেলা কৃষি কর্মকর্তাকে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা।  পানছড়িতে নির্বাহী অফিসার কে বদলি জনিত বিদায়ে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান। মাধবপুরে চা-বাগানের বিরুদ্ধে সংবাদ প্রকাশে, চাঁদাবাজির নাটক সাজিয়ে সাংবাদিককে পুলিশে সোপর্দ, বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে ভারতের কাছে হস্তান্তর! টুঙ্গিপাড়ায় বিক্ষুব্ধ জনতা মাইকে স্লোগান দিয়ে পুড়িয়ে দিল থানা। হবিগঞ্জ সদর হাসপাতালে এসআরবি’র অভিযান,৫ দালাল আটক,৭দিনের কারাদণ্ড প্রদান।  রাজারহাটে ১০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতা কে গ্রেফতার করেছে পুলিশ।
Title :

ভেড়ামারায় জুলাই ঘোষণাপত্রের দাবিতে নাগরিক কমিটির লিফলেট বিতরণ!

  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৩১৮ বার পড়া হয়েছে

মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :-

কুষ্টিয়ার ভেড়ামারায় জুলাই ঘোষণাপত্রের দাবিতে জাতীয় নাগরিক কমিটি লিফলেট বিতরণ করেছে।জাতীয় নাগরিক কমিটির ভেড়ামারা প্রতিনিধি মোঃ জান্নাতুল ফেরদাউস (টনি) ও শোভন আহমেদের নেতৃত্বে রবিবার ১৯শে জানুয়ারি সকাল ১১টায় এই লিফলেট আপামর জনগণের মাঝে বিতরণ করা হয়। ভেড়ামারা মধ্যবাজার থেকে শুরু করে উপজেলা চত্বর, শাপলা চত্বর, ঢাকা কোচ স্ট্যান্ড চত্বর, পৌর মার্কেট ও কাঁচা বাজারসহ উপজেলার প্রধান প্রধান পয়েন্টে এই লিফলেট বিতরণ করা হয়।
“জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা” স্লোগানকে সামনে রেখে এ কার্যক্রমে ভেড়ামারা জাতীয় নাগরিক কমিটির সকল প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
লিফলেট বিতরণ কার্যক্রম শেষে সংক্ষিপ্ত এক আলোচনায় জুলাই বিপ্লবকে পূর্ণাঙ্গ রূপ দিতে অতি দ্রুত ঘোষণাপত্র প্রকাশ করার তাগিদ দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ঘোষণাপত্রে জাতীয় নাগরিক কমিটির দেওয়া ৭টি বিষয়কে অন্তর্ভুক্ত করার জোর দাবি ওঠে।
ভেড়ামারা নাগরিক কমিটির প্রতিনিধি জান্নাতুল ফেরদাউস টনি বলেন, ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে দেওয়া ১ দফা দাবির ভিত্তিতে ৫ আগস্টের স্বাধীনতা পেয়েছিলাম। এখন ৫৩ বছরের বৈষম্য, শোষণ-বঞ্চনা, অপশাসন,জুলুম, অন্যায় ও অবিচার থেকে বাংলাদেশীদের মুক্ত করার জন্য জুলাই ঘোষণাপত্রের জোর জাবী জানাচ্ছি। যেখানে ১৯৪৭,১৯৭১ ও ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের রুপরেখার পরিষ্কার বর্ণনা থাকবে। ফ্যাসিবাদের বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তকে শক্তিশালী করতে বিগত খুনি শাসক ও তাদের দোসরদের বিচার করতে হবে। সাথে সাথে সকল বৈষম্যের নিরসন করে সাধারণ জনগণকে একই কাতারে এনে নাগরিক পরিচয়ের প্রাধান্য নিশ্চিত করে রাষ্ট্র কাঠামো করার প্রতিশ্রুতি দিতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews