বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ।
Title :

কসবায় কৃষি জমির মাটি কাটায় দুজনকে অর্থদন্ড প্রদান

  • প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

সংবাদদাতা : দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই মাটি ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের রাজনগর ও আলমপুর এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এই দন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ গোলাম সরওয়ার। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপিনাথপুর ইউনিয়নের আলমপুর ও রাজনগর এলাকায় সরকারী আইন অমান্য করে অবৈধভাবে কৃষি জমি কাটার খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পুলিশসহ সংশ্লিষ্ট লোকজন। এসময় উল্লেখিত দুই গ্রামের দুইজনকেই ৫০ হাজার করে মোট এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। অর্থদন্ডপ্রাপ্তরা হলো, রিশাদ আলম চৌধুরী (২১) ও তৌহিদ আলম (৩৪)। এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ গোলাম সরওয়ার জানান, অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে বালু মহাল ও ভূমি ব্যবস্থাপনা আইন ২০১০ এর অধীন দুটি মামলায় দুজনকে এক লক্ষ টাকা অর্থদন্ড আরোপ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews