1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবল ব্যাবসায়ীর বাড়ীতে হামলা স্বর্নালংকারসহ নগদ টাকা লুট, নারীসহ ২ জন আহত। গোপালগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় শান্তি পূর্ণ ভোটগ্রহন সম্পন্ন হবিগঞ্জে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরির্শন,কঠোর নিরাপত্তায় র‍্যাবের ব্রিফিং।  বিএনপি সরকার গঠনে দেশের মানুষ নিরাপদ থাকবে : মেজর শরীফ ঘোড়াঘাটে বিএনপির পথসভা, ধানের শীষে ভোটের আহ্বান। নরসিংদীর- তিন শিবপুর পুটিয়া বাজার সংলগ্নে ধানের শীষ মার্কার সমর্থনে ওঠান বৈঠক অনুষ্ঠিত। আজমিরীগঞ্জে ধানের শীষের পক্ষে বিশাল গণ মিছিল অনুষ্ঠিত  ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় হেলপার নিহত। গোপালগঞ্জে পরকীয়ার জেরে মায়ের বিরুদ্ধে ০৩ বছেরর শিশু সন্তানকে হত্যার অভিযোগ ঘোড়াঘাটে পিঠা উৎসব ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

সিলেটে পাথরের নিচে লুকিয়ে পাচারকালে ২৯৮বস্তা চিনি ট্রাকসহ ২জন আটক!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

 

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

 

সিলেটের শাহপরাণ (রহঃ) থানা এলাকায় পাথর বোঝাই ট্রাকের নিচে লুকিয়ে পাচারকালে ২৯৮ বস্তা চিনি উদ্ধার ও দুই জনকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাচালান কাজে ব্যবহার করা একটি ট্রাক জব্দ করা হয়।

শনিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শাহপরাণ (রহঃ) থানাধীন মুরাদপুর এলাকা থেকে এসব মালামাল জব্দ করে শাহপরাণ (রহঃ) থানা পুলিশ।

আটককৃতরা হলেন-জৈন্তাপুর থানার পানিছড়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে জাকির হোসেন (৩৭) ও জৈন্তাপুর থানার খান চা বাগান এলাকার মৃত দাইয়া পীরের ছেলে মো. জালাল (৩২)।

জব্দকৃত চিনির বাজারমূল্য-৭ লাখ ৫২ হাজার ২৪০ টাকা এবং ট্রাকের মূল্য ৩০ লাখ টাকা বলে জানায় পুলিশ।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আটক দুইজনকে জিজ্ঞাসাবাদে মালামালের মালিক সিলেটের জৈন্তাপুর থানার হরিপুর এলাকার মো. জয় (৩৭) বলে জানায় তারা।

আটক মালামাল ও ব্যক্তির বিরুদ্ধে শাহপরাণ (রঃ) থানার এফআইআর মামলা দায়ের করা হয়েছে। তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট