বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
নওগাঁর বলিহার চকরাশ বল্লবগ্রামে এমপি ধলুর উদ্যোগে রাস্তার উন্নয়ন। গোয়াইনঘাটে বিজিবির সচেতনতাবৃদ্ধি শিক্ষার্থীদের মাঝে   ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। মোহনগঞ্জ পৌরসভার ১৫ কোটি ৭২ লাখ টাকার বাজেট ঘোষণা। শায়েস্তাগঞ্জের সুতাংয়ে ট্রাক,পিকআপ,সিএনজি, ত্রিমুখী সংঘর্ষে  নিহত ১,আহত ৩ দিনাজপুরের ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী ঋষিঘাট বারুণী গঙ্গাস্নান মেলা অনুষ্ঠিত। মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার গোপালগঞ্জে মাদক ,সন্ত্রাস ও নৈরাজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।  নলডাঙ্গায় দিনমজুরদের মধ্যে টিশার্ট উপহার বিতরণ। হবিগঞ্জে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
Title :

হবিগঞ্জে ভুয়া জামিননামায় কারাগার থেকে বের হলো ৪ আসামি!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

মীর দুলাল বিশেষ প্রতিবেদন!

হবিগঞ্জ জেলা কারাগার থেকে ভুয়া
জামিননামার মাধ্যমে একটি চক্র ৪ জন মাদক মামলার আসামিকে ছাড়িয়ে নিয়েছে!

বুধবার (২৯ জানুয়ারী ২৫) ইং সকালে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে।

বৃহস্পতিবার এই ঘটনায় জড়িত সন্দেহে আদালতের এক কর্মচারিকে আটক করা হয়েছে পুলিশ!

হবিগঞ্জ জেলা কারাগার থেকে ভুয়া জামানত নামায় বেড়িয়ে গেলেন মাদক মামলার ৪ আসামিরা হলো-

সুনামগঞ্জের ছাতক উপজেলার সিমছাপৈর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে রুয়েল আহমেদ (২৬),

কিরদাকাপন গ্রামের কিরন মিয়ার ছেলে আলী হোসেন আফজল (২২),

শান্তিগঞ্জ উপজেলার পাগলা গ্রামের সাজলু মিয়ার ছেলে আজাদ মিয়া (২৩),

বীরগাঁও গ্রামের লেবু মিয়ার ছেলে শোয়েব মিয়া (২৭)।

আদালত সূত্রে জানা যায়-
৮ জানুয়ারি আসামি পক্ষের আইনজীবী এডভোকেট ফয়সল মিয়া,
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতে জামিন আবেদন করলে তা নামঞ্জুর হয়।

১৬ জানুয়ারি দায়রা জজ আদালতে মিসকেস করা হয়।

২৬ জানুয়ারি বিচারক জেসমিন আরা বেগম এই আবেদন খারিজ করে দেন।

আইনজীবী ফয়সল মিয়া জানান, হাইকোর্টে জামিন আবেদন প্রস্তুতির জন্য তিনি আজ বৃহস্পতিবার আসামিদের স্বজনদের সাথে যোগাযোগ করলে জানতে পারেন, ৪ আসামী জামিন নিয়ে কারাগার থেকে বেরিয়ে গেছে।

এরপর তিনি আদালতের সংশ্লিষ্ট শাখায় বিষয়টি যাচাই করে দেখেন- মূল নথিতে জামিননামার কপি সংরক্ষিত নেই।

তবে কোর্ট পুলিশ অফিসের ডেসপার্স রেজিস্ট্রারে কারাগারে ভুয়া জামিননামা পাঠানোর বিষয়টি দেখতে পান।

হবিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুজিবুর রহমান জানান, আদালতের সংশ্লিষ্ট কর্মচারী যথানিয়মে জামিননামা কারাগারে নিয়ে আসেন এবং তাতে বিচারকের স্বাক্ষর ছিল।

যাচাই শেষে আসামিদের মুক্তি দেওয়া হয়।

আদালতে সুত্রে জানা যায়
গত ৬ জানুয়ারি সকাল সোয়া ৭টায় মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া রেলক্রসিং এলাকা থেকে র‍্যাবের অভিযানে একটি প্রাইভেট কার ও ৩৫ কেজি গাঁজাসহ চার আসামিকে আটক করে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
আসামি করে আদালতে প্রেরণ করলে- আদালত তাদের জামিন নামমুঞ্জ করে কারাগারে প্রেরণ করেন!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews