রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবলে সিএনজি -টমটম স্ট্যান্ড দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে ২৫ জন, আহত। বিএনপির ৪৭ নেতাকে ওমরাহ পালনে পাঠালেন নেত্রকোনা -৪ আসনের এমপি বাবর। পুটিয়া ইউনিয়ন শিবপুরের জন্য রাজা ইউনিয়ন আলহাজ্ব মঞ্জুর এলাহী এমপি। গোয়াইনঘাট সরকারি কলেজে নবীনবরণ ও ‘প্রতীতি’র বর্ষপূর্তি উদ্‌যাপন গোপালগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। গোপালগঞ্জের কাশিয়ানীতে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন। চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত
Title :

ঢাকা সিলেট সড়কের শায়েস্তাগঞ্জে ডাকাতি,ব্যবসায়ী নিহত!

  • প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

মীর দুলাল বিশেষ প্রতিবেদন!

ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ হাইওয়ে সড়কের ডাকাতির ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছে!

সোমবার (৩ জানুয়ারী ২৫) ইং মধ্যে রাতে এ ঘটনা টি ঘটে!

স্থানীয় সুত্রে জানা যায়
শায়েস্তাগঞ্জ রোডের ব্যবসায়ী গ্রামিন টেলিকম এন্ড ইলেকট্রনিক্স এর মালিক ও বিএনপি‌ নেতা মোঃ মহসিন মিয়া (৩৮)নিহত হয়েছে!

নিহত মহসিন মিয়া শায়েস্তাগঞ্জ ইউনিয়নের নিশাপট গ্রামের মরহুম হাজ্বী আব্দুর রহিম মাষ্টার এর বড় ছেলে।

স্থানীয়রা জানান, রাত প্রায় ১২টার দিকে মহসিন মিয়া দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার সময় ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইলিয়াস মিয়াসহ পুলিশের মাধ্যমে খবর পান যে ঢাকা-সিলেট মহাসড়কের দেউন্দি মোড়ে গাছ ফেলে ডাকাতি হচ্ছে।

খবর পেয়ে উদ্ধারেরে জন্য ঢাকা সিলেট মহাসড়কের ফারদিন সারদিন হোটেলের কাছে যাওয়া মাত্র ডাকাতদল তাদের ঘিরে ফেলে।

এসময় ডাকাতরা ইলিয়াস এর সাইকেল, মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় এবং কৌশলে মহসিন পালিয়ে যাবার সময় ডাকাতদল তাকে ধাওয়া করে।
এরইমধ্যে চারদিকে ঘটনার জানাজানি হলে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাত দল পালিয়ে যায়।
এরপর মহসিন মিয়াকে খোঁজে পাওয়া যাচ্ছিল না।
পরে ৪ টার সময় তাকে অজ্ঞান অবস্থায় শায়েস্তাগঞ্জ উপজেলা মাঠের কাছে তাকে পাওয়া যায়।

তাৎক্ষণিকভাবে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহসিন মিয়াকে উদ্ধার করে।

এছাড়া ডাকাতির সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews