শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন গোপালগঞ্জে প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগ র‍্যালি অনুষ্ঠিত।  ‎লাখাইয়ে বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর-লুটপাট। কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা ফেক আইডিতে তরুণীর ছবি-ভিডিও বিকৃত করে ছড়ানোর অভিযোগে সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ঘোড়াঘাটে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ। বাগেরহাট সরকারি পিসি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত। চুনারুঘাটে গণধর্ষণ মামলার আসামি মিজান র‍্যাবের অভিযানে গ্রেফতার। নরসিংদীর নিখোঁজের তিন দিন পর ইব্রাহিমের মৃতদেহ উদ্ধার। গোপালগঞ্জে তৌহিদি জনতার ব্যানারে কালেমা খচিত পতাকা নিয়ে সড়ক প্রদর্শনী
Title :

পাকিস্তান থেকে প্রথম চিটাগুড় নিয়ে মোংলা বন্দরে বাণিজ্যিক জাহাজ!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

হারুন শেখ রামপাল বাগেরহাট সংবাদদাতা

পাকিস্তান থেকে প্রথমবারের মত চিটাগুড় নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে একটি বাণিজ্যিক জাহাজ। বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারী)সকালে ৫ হাজার ৫শ মেট্রিকটন পশুখাদ্যে ব্যবহৃত চিটাগুড় নিয়ে পানামার পতাকাবাহী এমভি ডলফিন-১৯ নামের জাহাজটি মোংলা বন্দরের ৮নং জেটিতে নোঙ্গর করে। এর আগে গত ১৯ জানুয়ারি পাকিস্তানের করাচি বন্দর থেকে চিটাগুড় বোঝাই করে মংলা বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে জাহাজটি। ৭ মিটার ড্রাফটের এ জাহাজটির দৈর্ঘ্য ১৪৫ মিটার। মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. মাকরুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি জানায়, জাহাজটি থেকে মোংলা বন্দরে ৫হাজার ৫শ মেট্রিক টন চিটাগুড় খালাস করা হবে। এর মধ্যে একটি অংশ মংলার ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেডে পরিশোধন করা হবে এবং বাকি অংশ রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়িতে সড়ক ও নৌপথে পরিবহন করা হবে। সেখান থেকে দেশের বিভিন্ন ফিড কোম্পানিতে সরবরাহ করা হবে। এটি পাকিস্তান থেকে বাংলাদেশে প্রথমবারের মতো চিটাগুড় আমদানির ঘটনা। এই আমদানি বাংলাদেশের ফিড শিল্পের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। চিটাগুড় পশুখাদ্য তৈরিতে ব্যবহৃত হয় এবং এটি প্রাণী খাদ্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই আমদানির মাধ্যমে বাংলাদেশের ফিড শিল্পের চাহিদা পূরণে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews