মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
দৈনিক খবরের কন্ঠ পত্রিকায় সেলিম রেজা কে বিশেষ প্রতিনিধি নিয়োগ প্রদান! গোপালগঞ্জে জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষের বিষয়ক সভা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলায় এসএম জিলানীর মতবিনিময় সভা অনুষ্ঠিত আজমিরীগঞ্জে চরম বিদ্যুৎ সংকট দিনে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ পাওয়ায়,জনজীবন বিপর্যস্ত কোটালীপাড়ায় উল্টো রথযাত্রা অনুষ্ঠিত বাহুবলে যোগদানের একদিনের পরে বিতর্কিত ওসি আলী আশরাফ প্রত্যাহার। গোপালগঞ্জে বিচারকের বিরুদ্ধে আইনজীবীদের বিক্ষোভ। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বারদের মহাসমাবেশ অনুষ্ঠিত মুকসুদপুরে রিয়ান মোল্লা হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কোটালীপাড়ায় পূবালী ব্যাংক শাখায় ক্যাশলেস বাংলাদেশ সভা অনুষ্ঠিত
Title :

নবীগঞ্জ-বাহুবল আসনে গণঅধিকারের প্রার্থী গোলাম রাব্বানীর সমর্থনে সভা! 

  • প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সহ-সভাপতি নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য প্রার্থী গোলাম রাব্বানী বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে নিজ এলাকায় দিঘলবাগ ইউনিয়নের গালিমপুর বাজারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উচ্চতর পরিষদ সদস্য ও হবিগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন, হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক আবাব হোসেন জুয়েল, প্রচার সম্পাদক-বি.এইচ রাজু, যুব অধিকার পরিষদ নেতা আনছার আলী, যুব নেতা সায়মন মাহবুব প্রমুখ। সভায় নেতৃবৃন্দরা আগামী সংসদ নির্বাচনে নবীগঞ্জ-বাহুবল আসনে গোলাম রাব্বানীকে অকুন্ঠ সমর্থন প্রদান করেন।

সংসদ সদস্য প্রার্থী গোলাম রাব্বানী বলেন, ‘গণ অধিকার পরিষদ আমাকে মনোনয়ন প্রদান করলে- আমি দলের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো ও গণ অধিকার পরিষদ এর হয়ে নবীগঞ্জ বাহুবল আসনের সকল মানুষকে সর্বোপরি সেবা প্রদান করব। তারুণ্যের হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ।

নবীগঞ্জ-বাহুবলবাসী এখনই সময় পরিবর্তনের, নতুন তরুন নেতৃত্বে এগিয়ে যাবে আমাদের এই আসন। আমরা একত্রে গড়ে তুলবো আধুনিকতার ছোয়ায় নবীন ও প্রবীণনের সমন্বিত প্রয়াসে প্রবাসী অধ্যুষিত উন্নত মডেল হিসাবে উদাহরন হয়ে থাকবে নবীগঞ্জ-বাহুবল। আপনার কন্ঠস্বর আপনার শক্তি আপনার ভবিষ্যত, সব কিছু নির্ভর পবিত্র আমানত দেশ সেবা করা। আমি নেতা হতে আসিনি এসেছি প্রকৃত সেবক হতে। সেবা করা এবাদত, কিছু জায়গায় উন্নয়নের কাজে সম্পন্ন হয়নি অনেক ফানি ব্রিজ এইটা সম্পন্ন করতে হবে। সবার আগে যাহাতে যাতায়াত অবস্থা আমুল পরিবর্তন আনা যায়। ইকোনোমিক জোন আমাদের অঞ্চল তরুন মেধাবী অনেক ভাই-বোনদের কর্মসংস্থান ফিরে পাবে এটাই আমার প্রধান লক্ষ্য। আধুনিক মেডিকেল কলেজ ও হসপিটাল দীর্ঘদিন এর স্বপ্ন পুরন করা যাহাতে চিকিৎসা ব্যবস্থা ও কলেজ থেকে মেডিক্যাল পড়াশোনা করতে পারে সেটাই আমার প্রত্যাশা’।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews