1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য তদন্তে পুলিশ! গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খালে মাধবপুরের ছাতিয়াইনে ডিবি পুলিশের অভিযানে ৬শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণের শুভ উদ্বোধন করেন নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন। গোপালগঞ্জ জেলায় বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন” বাগেরহাটে জামায়াতের নেতাকর্মীদের নামে হয়রানি মূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। দৈনিক খবরের কন্ঠ পত্রিকায় মোজাফফর আহমেদকে স্টাফ রিপোর্টার নিয়োগ প্রদান বাহুবলে মাদকসেবীর উচ্ছৃঙ্খলতার অপরাধে রমজান আলীকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড। হবিগঞ্জ,সিলেট মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি।

তালতলীতে ২ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

 

মোঃজাকারিয়া হোসেন তালতলী উপজেলা প্রতিনিধি

বরগুনার তালতলীতে চ্যানেল এস এর উপজেলা প্রতিনিধি ও টেলিভিশন ফোরামের সভাপতি ফয়সাল সিকদারকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা মামলায় আসামি করা। দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি ও তালতলী প্রেসক্লাবের সদস্য মো. ইউসুফ আলী এর উপরে নৃশংস হামলার পরে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৮ ফেব্রুয়ারী) বেলা ১১ টার দিকে উপজেলার সদর রোডে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে তালতলী প্রেসক্লাবের সহ-সভাপতি মংচিন থান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন, তালতলী সাংবাদিক ফোরামের সভাপতি হাইরাজ মাঝী, তালতলী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহা: আবুবকর সিদ্দিক, সাংবাদিক ফয়সাল সিকদারের মা হালিমা বেগম, স্ত্রী শাহানাজ বেগম, বোন সোহাগি আক্তার মারুফা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত শনিবার ০১ ফেব্রুয়ারী রাত ৮ টার দিকে উপজেলার কচুপাত্রা বাজারে আরাফাত খানকে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যার ঘটনায় সাংবাদিক ফয়সাল সিকদারকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছে এবং গত শুক্রবার ৩১ জানুয়ারী উপজেলার শালিকখালি ইউনিয়নের আঙ্গার পাড়া গ্রামে জোরপূর্বক জমি দখলের সংবাদ সংগ্রহ করতে যায় সাংবাদিক ইউসুফ আলীসহ তিন জন সাংবাদিক। এসময় পুলিশের সামনে সাংবাদিকদের উপর ভূমিদস্যু আ. সত্তারের নেতৃত্বে নৃশংস হামলা চালায়। পরে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানি করা হয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে এসব হয়রানি মূলক মামলা থেকে সাংবাদিকদের অব্যাহতি দেওয়ার দাবি জানান বক্তারা এছাড়া দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিক দের উপর হামলা চলছে হয়রানি মূলক মামলা হচ্ছে  । এসব হয়রানি মূলক মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। অতিদ্রুত এসব মামলা থেকে অব্যাহতি দেওয়া নাহলে দেশ ব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট