মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে জেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার। গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ২০ জন আহত, গোপালগঞ্জে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টি আর সি) পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত। কোম্পানীগঞ্জে কুরআনের হাফিজ ৪ শিক্ষার্থী, পেলেন সম্মানসূচক পাগড়ি কোটালীপাড়ায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের বিক্ষোভ,মিছিল। আনন্দ ভ্রমণে জাতীয় সাংবাদিক সংস্থা লালমাই উপজেলা শাখার নেতৃবৃন্দ। গোপালগঞ্জে পুলিশের মহাপরিদর্শকের উপস্থিতিতে কল্যাণ সভা অনুষ্ঠিত। গোপালগঞ্জে জেলাকারাগারে দায়িত্বরত আনসার সদস্যদের খাবার ছিনতাই। কোটালিপাড়ায় ওয়ার্ড বিএনপি’র সভাপতির বাড়িতে আগুন ধরিয়ে দিল দুর্বৃত্তরা
Title :

ছাত্র অধিকারের কেন্দ্রীয় নেতা অন্তর ঢাকা থেকে উদ্ধার।

  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

মোঃ হাবিবুল্লাহ
পটুয়াখালী প্রতিনিধি

গণ অধিকার পরিষদের ছাত্রসংগঠন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা রবিউল আউয়াল অন্তরকে (৩০) উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার ৫৪ ঘণ্টা পর আজ রোববার সকাল সোয়া ছয়টায় ঢাকার কামরাঙ্গীরচর এলাকার আশরাফাবাদ এলাকা থেকে তাঁকে উদ্ধার করেছে পুলিশ।

রবিউল আউয়াল অন্তর ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাবিষয়ক সহসম্পাদক। তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের বাসিন্দা।

কলাপাড়া থানা–পুলিশ সূত্রে জানা গেছে, অন্তরকে উদ্ধার করার পর পটুয়াখালীর পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১১টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কলাপাড়া পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের কলাপাড়া প্রেসক্লাবের মার্কেটে রবিউল আউয়াল অন্তরের একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার সময় নিজ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে তিনি নিজের মোটরসাইকেলে ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। এর পর থেকে তাঁকে আর খুঁজে পাচ্ছিলেন না স্বজনেরা।

কলাপাড়া থানা–পুলিশ তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি কলাপাড়া-পটুয়াখালী সড়কের রজপাড়া মাদ্রাসা–সংলগ্ন সড়ক থেকে পার্কিং করা অবস্থায় উদ্ধার করে। এর কিছুটা দূর থেকে তাঁর হেলমেটও উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

অন্তরের নিখোঁজ হওয়ার পর তাঁর বড় ভাই তুষার আল মামুন এ ঘটনায় পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের ছয় কর্মকর্তার নাম উল্লেখ করে কলাপাড়া থানায় গত শুক্রবার একটি মামলা করেন।

তুষার আল মামুন বলেন, ‘কলাপাড়া পৌর শহর থেকে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে নিজ বাড়িতে ফেরার পথে আমার ভাই নিখোঁজ হয়। এরপর গভীর রাতে কলাপাড়া থানা থেকে কল পেয়ে আমরা বিষয়টি জানতে পারি।’

অন্তরের বাবা মো. সোলায়মান মৃধা বলেন, ‘আমার ছেলে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ আদায় ও পরিবারের সদস্যদের চাকরিসহ আট দফা দাবি আদায়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। এরপর হঠাৎ আমার ছেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। ছেলের নিখোঁজ হওয়া নিয়ে আমরা গত তিন দিন আতঙ্ক আর উৎকণ্ঠায় ছিলাম। তবে অন্তরকে খুঁজে পাওয়ার খবরে আমরা পরিবারের সবাই সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি।’

সোলায়মান মৃধা আরও বলেন, ‘তবে কীভাবে অন্তরকে খুঁজে পাওয়া গেল, তা আমরা কিছুই জানি না। আমরাও চাই, ওর নিখোঁজ হওয়ার রহস্য উন্মোচিত হোক।’

এই বিষয়ে জানতে চাইলে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, ‘অন্তরকে কামরাঙ্গীরচর এলাকায় তাঁর এক বন্ধুর বাড়ি থেকে কেরানীগঞ্জ থানা–পুলিশের সহায়তায় কলাপাড়া থানা–পুলিশ উদ্ধার করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews