1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
পানছড়িতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে গন সচেতনতা সভা অনুষ্ঠিত লালমাইয়ে হাম- রুবেলা টিকা প্রদানের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ফটিকছড়িতে অকটেনের আগুনে দগ্ধ ফিলিং স্টেশন ম্যানেজারের মৃত্যু ঝিনাইদহে দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কোটালীপাড়ায় জমি নিয়ে বিরোধে কৃষক নিহত নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণের ঘটনায় গনধোলাই দিয়ে পুলিশে দিলেন জনতা। কোটালীপাড়ায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদী জনসমাবেশ মোহনগঞ্জে পুলিশের ধাওয়ায় ১০ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা ফেলে পালাল চোর। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি’র রাধাগঞ্জ ইউনিয়নের সাধারণ সম্পাদক বহিষ্কার সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ,ঝুঁকি নিয়ে চলাচল২০গ্রামের মানুষ।

ভোলার ভেদুরিয়া ব্যাংকের হাটে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে
  •  

    মোহাম্মদ জাফর ইসলাম
    ভোলা উপজেলা প্রতিনিধি।

    মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ভোলা সদর থানার আয়োজনে ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক।

    কমিউনিটি পুলিশিংয়ের লক্ষ্য ও উদ্দেশ্য মূলত অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং সমাজের বহুবিধ সমস্যা সমাধানে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের ভিত্তিতে একটি কার্যকর ও টেকসই গণমুখী পুলিশি ব্যবস্থা গড়ে তোলা।

    বক্তব্যের শুরুতে পুলিশ সুপার মহোদয় বলেন, “মাদকের সাথে জড়িত গোটা চক্রটাই আমাদের দেশের শত্রু, আমাদের জাতির শত্রু, আমাদের তরুন সমাজের শত্রু। এদেরকে আমরা আইনগতভাবে প্রতিরোধ করবো, পাশাপাশি এদেরকে সামাজিকভাবেও প্রতিরোধ করবো।” এলাকায় মাদক নির্মূলের জন্য পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতার জন্য অনুরোধ করেন।

    এছাড়াও এলাকায় যারা জুয়ার সাথে জড়িত তাদের বিরুদ্ধেও সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ব্যপারে গুরুত্বারোপ করেন। অপরাধ প্রতিরোধে জনগণকে একতাবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান।

    তিনি আরো বলেন, “আমরা নতুন বাংলাদেশ চাই, জবাবদিহিতামূলক একটা দেশ চাই, যেখানে স্বচ্ছতা থাকবে এবং যেখানে প্রকৃতপক্ষেই মানুষের ভালোর জন্য কাজ হবে। সেজন্য সবাই মিলেই আমাদেরকে কাজ করতে হবে।”

    এসময় পুলিশ সুপার মহোদয় সভায় উপস্থিত জনগণের বিভিন্ন সমস্যা ও পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন।

    উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন জনাব রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব আবু সাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ, অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানা, আইসি, ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্র ও এলাকার সাধারণ জনগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট