1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
কতিপয় ব্যাক্তির হামলায় শিকার বৈছাআ নেতা মাহদী। বানিয়াচংয়ে চেয়ারম্যান প্রার্থী তাওহীদ হাসানের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত। আওয়ামী লীগের দলীয় পদথেকে অব্যাহতি চেয়ে দুই নেতার সংবাদ সম্মেলন। পরিবেশ সুরক্ষায় জাফলংয়ে এফআইভিডিবির গাছের চারা বিতরণ  ঘোড়াঘাটে গ্রাম আদালতের দিনব্যাপী কর্মশালা ৪টি ইউনিয়নে মামলা নিষ্পত্তির হার প্রশংসনীয়। মাধবপুরের বেজুড়ায় বালুবাহী ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে ২জন নিহত মাধবপুরের বেজুড়ায় বালুবাহী ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে ২জন নিহত মাধবপুরের বেজুড়ায় বালুবাহী ট্রাক-সিএনজি সংঘর্ষে ৩ জন নিহত। বাহুবলে সিলিকা বালু উত্তোলনের দায়ে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ও কারাদণ্ড। কোটালীপাড়ায় ডেঙ্গু প্রতি রোধ, পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত।

ঝিনাইদহ কালীগঞ্জে মত বিনিময় সভা গ্রাম আদালত বিষয়ে।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

 

মোঃ মাহাবুবুর রহমান।
কালীগঞ্জ ঝিনাইদহ থেকে।

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় ১১ টি ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী কর্মসূচি চলমান রয়েছে।
বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পে আওতায় এ কর্মসূচি পালিত হচ্ছে।
এর ধারাবাহিকতায়, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬ নং ত্রিলোচনপুর ইউনিয়নের হল রুমে এক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু।
উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা আতিয়ার রহমান,
ইউনিয়ন পরিষদের প্রশাসক নারায়ণ চন্দ্র,
ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল কাদের, স্থানীয় বিএনপি নেতা ইউসুফ আলী, মোহাম্মদ ঝন্টু মিয়া,
স্থানীয় জামায়াত ইসলামী দলের নেতা
শরিফুল ইসলাম, ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সোহেল রানা প্রমুখ।
এ সময় ইউনিয়নটির বিভিন্ন ওয়ার্ড থেকে আগত প্রায় শতাধিক ব্যক্তি মতবিনিময় ও ভিডিও প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।
ইউরোপীয় ইউনিয়ন ইউএনডিপি এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে যৌথ অর্থায়নে বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর বিচারক সেবা নিশ্চিতকরণে গ্রাম আদালত তৃতীয় পর্যায়ের প্রকল্প দেশব্যাপী বাস্তবায়িত হচ্ছে।
মতবিনিময়ের সময় বক্তারা বলেন,
, বিচার ব্যবস্থায় দেশের দরিদ্র মানুষের প্রবেশাধিকার নিশ্চিত ও সহজ করতেই গঠন করা হয়েছে গ্রাম আদালত।
গ্রামের দরিদ্র মানুষ যাতে সহজে ও নামমাত্র খরচে তাদের এই অধিকার রক্ষা বা প্রতিষ্ঠা করতে পারে,
সেজন্যেই গ্রাম আদালত প্রতিষ্ঠা করা হয়েছে।
এ আদালতে গ্রামের ছোটখাটো বিরোধ বড় আকার ধারণ করার আগেই সহজে নিষ্পত্তি করা সম্ভব।
মতবিনিময় শেষে গ্রাম আদালতের নানা দিক সম্পর্কে প্রজেক্টরের মাধ্যমে ভিডিও চিত্র প্রদর্শন করা হয় অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট