রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
আজমিরীগঞ্জে চরম বিদ্যুৎ সংকট দিনে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ পাওয়ায়,জনজীবন বিপর্যস্ত কোটালীপাড়ায় উল্টো রথযাত্রা অনুষ্ঠিত বাহুবলে যোগদানের একদিনের পরে বিতর্কিত ওসি আলী আশরাফ প্রত্যাহার। গোপালগঞ্জে বিচারকের বিরুদ্ধে আইনজীবীদের বিক্ষোভ। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বারদের মহাসমাবেশ অনুষ্ঠিত মুকসুদপুরে রিয়ান মোল্লা হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কোটালীপাড়ায় পূবালী ব্যাংক শাখায় ক্যাশলেস বাংলাদেশ সভা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে অনৈতিক কর্মকান্ডে দায়ে ৪ নারী পুরুষ আটক। বাহুবলে র‍্যাবের অভিযানে ডাকাত দলের মূলহোতা লাল মিয়া গ্রেফতার। ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটাচ্ছে ।
Title :

সিলেটে দিন দুপুরে ট্রেনে ছিনতাই, জনতার হাতে ২ জন আটক!

  • প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি: দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

সিলেটে দিন দুপুরে ট্রেনের ভেতর ছিনতাই করতে গিয়ে জনতার হাতে ২ জন আটক হয়েছে। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ২ টি ছোরা জব্দ করা হয়।

শনিবার দুপুর ১টার দিকে মোগলাবাবাজার রেলওয়ে স্টেশন এলাকায়  স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে তাদের একজনের নাম আলাল ও ইমন। একজনের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে এবং আরেকজনের বাড়ি সিলেটে। তারা সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় এবং ক্বীন ব্রীজের পাশে ভাসমান অবস্থায় বসবাস করে আসছে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার দুপুরে ওই দুই ছিনতাইকারী সিলেট থেকে ছেড়ে যাওয়া পাহাড়িকা ট্রেনে এক ব্যক্তির কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। তখন স্থানীয় লোকজন তাদেরকে হাতেনাতে আটক করে।

এ ব্যাপারে মোগলাবাজার থানার সাব ইন্সপেক্টর (এসআই) নুরুল ইসলাম বলেন, ওই দুই জন ট্রেনের ছিনতাই করেছিল। এ সময় স্থানীয় জনতা তাদেরকে আটক করে। খবর পুলিশ ঘটনাস্থলে যায়। তিনি জানান, তাদেরকে রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

সিলেট রেলওয়ে সদর থানার সাব ইন্সপেক্টর (এসআই) মো. মেহেদী হাসান খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই ২ ছিনতাইকারীকে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews