শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, এক্স-রে ও প্যাথলজি বিভাগে ব্যাপক অনিয়ম। গোপালগঞ্জে পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম গোপালগঞ্জে চরম উত্তেজনার মধ্য দিয়ে পালিত হচ্ছে লকডাউন কর্মসূচি লালমাইয়ে উপজেলা কৃষি কর্মকর্তাকে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা।  পানছড়িতে নির্বাহী অফিসার কে বদলি জনিত বিদায়ে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান। মাধবপুরে চা-বাগানের বিরুদ্ধে সংবাদ প্রকাশে, চাঁদাবাজির নাটক সাজিয়ে সাংবাদিককে পুলিশে সোপর্দ, বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে ভারতের কাছে হস্তান্তর! টুঙ্গিপাড়ায় বিক্ষুব্ধ জনতা মাইকে স্লোগান দিয়ে পুড়িয়ে দিল থানা। হবিগঞ্জ সদর হাসপাতালে এসআরবি’র অভিযান,৫ দালাল আটক,৭দিনের কারাদণ্ড প্রদান।  রাজারহাটে ১০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতা কে গ্রেফতার করেছে পুলিশ।
Title :

সুনামগঞ্জ সীমান্তে ১৭ লক্ষ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ!

  • প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

সিলেট সুনামগঞ্জে বিভিন্ন সীমান্তে ১৭ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে ব্যাটালিয়ন ২৮ বিজিবি। শনিবার ভোর রাতে ভারত থেকে চোরাই পথে আসা ভারতীয় বিভিন্ন পন্য জেলার বিভিন্ন বিজিবির টহল দল অভিযান চালিয়ে জব্দ করে। পণ্য গুলোর মধ্যে রয়েছে ভারতীয় পান, সুপারি, চিনি, গরু, কয়লা, বিড়ি, মোটর সাইকেল এবং সিএনজি।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি জানায়, জেলার লাউরগড় বিওপি এলাকা দিয়ে ভারত থেকে চোরাই পথে মোটর সাইকেল-০১টি, ভারতীয় পান-৮৫ বিরা, ভারতীয় সুপারি-১৬০০ পিস জব্ধ করে যার আনুমানিক মূল্য ৯৩,৩০০টাকা, চাঁরাগাও বিওপি ভারতীয় চিনি-৪৫ কেজি,যার আনুমানিক মূল্য ৫,৮৫০/-টাকা, বনগাঁও বিওপি কর্তৃক ভারতীয় চিনি-৯১০ কেজি, যার আনুমানিক মূল্য ১লাখ ৯ হাজার ২০০টাকা, বাঁশতলা বিওপি কর্তৃক ভারতীয় গরু ৩টি, যার আনুমানিক মূল্য ৪লাখ ৮০ হাজার টাকা, চিনাকান্দি বিওপি কর্তৃক ভারতীয় চিনি-১৫০ কেজি, যার আনুমানিক মূল্য ২১,০০০টাকা, টেকেরঘাট বিওপি কর্তৃক ভারতীয় কয়লা-১৫০০ কেজি, যার আনুমানিক মূল্য ৩০,০০০টাকা, চিনাকান্দি বিওপি কর্তৃক ভারতীয় বিড়ি-৮৪০০ প্যাকেট এবং সিএনজি-০১টি, যার আনুমানিক মূল্য ৮লাখ ৫৭হাজার টাকা,বাগানাবাড়ী বিওপি কর্তৃক ভারতীয় গরু-০১টি, যার আনুমানিক মূল্য ৯০,০০০টাকা, চাঁনপুর বিওপি কর্তৃক ভারতীয় চিনি-৩০০ কেজি, যার আনুমানিক মূল্য ৩৬,০০০টাকা, চিনাউড়া বিওপি কর্তৃক ভারতীয় চিনি-৬০ কেজি, যার আনুমানিক মূল্য ৭২,০০০টাকা আটক করা হয়।

এ ব্যাপারে অধিনায়ক, সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় পান, সুপারি, চিনি, গরু, কয়লা, বিড়ি, মোটর সাইকেল ও সিএনজি শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews