শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
লালমাইয়ে যানজট নিরসনে প্রশাসনের সাঁড়াশি অভিযান, সিএনজি স্ট্যান্ডকে ঘিরে কঠোর হুঁশিয়ারি গোপালগঞ্জ পাসপোর্ট অফিস তিন কর্মকর্তা-কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি। কুমিল্লা লালমাইয়ে ৭ম শ্রেণির ছাত্রী জান্নাতুলের মরদেহ মিলল ধানক্ষেতে। হবিগঞ্জ শহরে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে পুলিশের অভিযান। গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদযাপিত নগদ উদ্যোক্তাদের মানি লন্ডারিং ও অনলাইন জুয়া প্রতিরোধে প্রশিক্ষণ অনুষ্ঠিত। চুনারুঘাটে এসআরবি অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার। গোবিপ্রবি’তে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অত্যাধুনিক গবেষণাগার উদ্বোধন হবিগঞ্জের আজমিরীগঞ্জে সন্তানের হাতে পিতা খুন ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা মূলক সভায় বক্তব্য রাখেন মোছাঃ ফারজানা ইয়াসমিন।
Title :

খুলনায় ছেলের দা’র কোপে মা গুরুতর আহত,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে!

  • প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি!

খুলনার মির্জাপুর রোডে পারিবারিক কলহের জেরে ছেলের দা’র আঘাতে গুরুতর আহত হয়েছেন মিনা বেগম (৫৫)। রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত মিনা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত ছেলে আকবর সরকারকে (৩০) আটক করেছে। তিনি মাদকাসক্ত এবং মানসিকভাবে অসুস্থ বলে জানা গেছে।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে থানায় ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে তারা রক্তাক্ত অবস্থায় মিনা বেগমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তিনি আরও জানান, আকবর সরকার ধারালো দা দিয়ে তার মাকে তিনবার কোপ দেয়, যার ফলে তিনি গুরুতর আহত হন।

পুলিশি জিজ্ঞাসাবাদে আকবর সরকার জানান, তিনি “আল্লাহর আদেশ” বাস্তবায়নের জন্য মাকে কুপিয়েছেন। বর্তমানে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews