1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

পাইকগাছায় ইটভাটা বন্ধের নির্দেশে বি-পাকে ইটভাটা মালিক,শ্রমিকরা!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

 

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা(খুলনা) প্রতিনিধি : –
আদালতের নির্দেশনা বাস্তবায়নে পাইকগাছা উপজেলা প্রসাশন ৭দিনের মধ্যে  ইটভাটা বন্ধের নির্দেশ  দিয়েছেন। এ নির্দেশনার পর ভাটা মালিক ও হাজার হাজার শ্রমিকরা পড়েছে চরম বিপাকে। এ বিষয়ে ভাটা মালিকরা  সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের দুর্ভোগ ও দুর্গতির কথা তুলে  ধরেন।

ভাটা মালিকরা জানান, আমাদের ভাটার ছাড়পত্র বা লাইসেন্স নাথাকলে। আমরা মহামান্য হাইকোর্টে লাইসেন্স ও ছাড়পত্রের জন্য রিট পিটিশন করেছি। আমরা ভাটার কার্যক্রম অব্যাহত রেখেছি। এখন ভরা সিজন। এসময় ভাটা বন্ধ হলে কোটি কোটি টাকা লোকসানে পড়বে ভাটা মালিকরা। দিনমজুর হাজারো শ্রমিক বিপক্ষে পড়ে যাচ্ছে ।

এদিকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে মঙ্গলবার দুপুরে ইটভাটা মালিক’রা করনীয় বিষয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন।
আল্লারদান ( এডিবি) ব্রিকস এর মালিক মো, আব্দুল জলিলের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন এসএকে ( মা) ব্রিকস এর মালিক রুহুল আমিন খাঁন, ত্রি-স্টার ব্রিকস এর- আশরাফুল আলম, মেসার্স এএসএম ব্রিকস এর – জি,এম অহেদুজ্জামান, সরদার ( এমএসবি) ব্রিকস এর- কামাল সরদার, ফাইভস্টার ব্রিকস এর- মো, মিরাজুল ইসলাম, বিএকে ব্রিকস এর-এম মহিউদ্দিন খান,সরদার মা ব্রিকস( এসএম)- নাজমুল হুদা মিথুন, ও বিসমিল্লাহ ( বিবিএম) ব্রিকস এর মালিক খলিলুর রহমান।

সভায় ভাটা মালিকরা মানবিক আবেদন জানিয়ে বলেন, বিগত ২০১২-২০১৩ সালে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে ও ডিসি’র অনুমতি ও লাইসেন্স, প্রতিবছর সরকারি রাজস্ব, ভ্যাট,আয়কর, ভোক্তা অধিকার, ফাঁয়ার সার্ভিস,শ্রম অধিকার সনদ নিয়ে ইটভাটা পরিচালনা করে আসছি।

এসময় ভাটা ভাটা মালিক  মিরাজুল ইসলাম বলেন, ভাটা বন্ধ হলে আমরা মাঠে মারা যাব। সব শেষ হয়ে যাবে। এছাড়া উপজেলায় ১৩ টি ভাটায় প্রায় অর্ধ লক্ষ নারী পুরুষ শ্রমিকের কাজ করছে। যদি বন্ধ  হয়ে যায় তাহলে এ শ্রমিকরা আরো বলেন মাহে রমজান শেষেই সামনে পবিত্র ঈদ মুখে আমার এমনত অবস্থায় আমাদের কাজ বন্ধ হয়ে গেলে আমরা বাচ্চাকাচ্চা নিয়ে মরা ছাড়া আর কোন উপায় থাকবে না আমাদের ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট