1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

গোয়াইনঘাটে পুলিশের লাঠি চার্জে দু’জন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত.!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

 

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের লাঠি চার্জে অনাকাঙ্ক্ষিত ঘটনায় দু’জন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। তারা দুজনই পাশাপাশি গ্রামের বাসিন্দা। আহত দুজন ব্যাক্তি হলেন উপজেলার ১২নং সদর ইউনিয়নের আলীর গ্রামের দিনমজুর ফয়জুল হকের ছেলে আল আমিন (২৩) ও ৪নং লেংগুড়া ইউনিয়নের সতী গ্রামের ছালিক আহমদের ছেলে এস এম রামিম আহমদ (২৪)। জানা যায় ৬ মার্চ রাত অনুমান ১ ঘটিকার সময় গোয়াইনঘাট সবজি বাজার হতে মোটর সাইকেল যোগে বাড়িতে যাওয়ার পথে বাইপাস সংলগ্ন দুটি ব্রীজের মধ্যবর্তী স্থানে পোছালে সাইকেলের গতিরোধ না করে চলন্ত অবস্থায় কোন কিছু জিজ্ঞেস না করেই তাদের কে পুলিশ মারপিঠ শুরু করে। আল আমিনের মাথায় পুলিশের লোহার পাইপের আঘাতে মাথা ফেটে যায় ও শরীরের বিভিন্ন যায়গায় গুরুতর রক্তাক্ত ও ছেচা ফুলা জখম হয়। অপরদিকে ড্রাইভিংয়ে থাকা রামিম আহমদও পুলিশের লাঠির আঘাতে গুরুতর রক্তাক্ত ও ছেচা ফুলা জখম হয়। বর্তমানে আল আমিনের মাথায় চারটি সেলাই রয়েছ এবং সে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। অপরদিকে রামিম আহমদ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে আছে।

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে এ প্রতিবেদককে বলেন আমরা বিশ্বস্ত সূত্রে খবর পাই বাইপাস পয়েন্টে কে বা কাহারা ছিনতাই করছে। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে কে বা কাহারা রাতের অন্ধকারে দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জ্বিত হয়ে পুলিশের উপর আক্রমণ করে এবং ঘটনাস্থলে আমরা একজন কে আটক করে কোর্টে প্রেরণ করেছি। ঘটনাস্থলেই হটাৎ দুই জন মোটর সাইকেল আরোহী যাওয়ার পথে সন্দেহ বসত তাদের উপর অনাকাঙ্ক্ষিত ভাবে পুলিশ লাঠি চার্জ করে। যার ফলে তারা দুজনই গুরুতর আহত হয় এবং এ ঘটনায় এ,এস,আই হাফিজ আহমদও আহত রয়েছেন। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তিনি আন্তরিক ভাবে দু:খ প্রকাশ করে প্রতিবেদক কে আশ্বস্ত করে বলেন আমি তাদের সার্বিক সহযোগিতা সহ চিকিৎসা খরচ চালিয়ে যাবো এবং প্রতিনিয়ত তাদের খোঁজ খবর নিচ্ছি। তিনি আরো বলেন অতি দ্রুতই পুলিশের উপর আক্রমণকারীদের আইনের আওতায় নিয়ে আসব এবং আইনী বিষয় প্রক্রিয়াধীন আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট