1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য তদন্তে পুলিশ! গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খালে মাধবপুরের ছাতিয়াইনে ডিবি পুলিশের অভিযানে ৬শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণের শুভ উদ্বোধন করেন নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন। গোপালগঞ্জ জেলায় বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন” বাগেরহাটে জামায়াতের নেতাকর্মীদের নামে হয়রানি মূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। দৈনিক খবরের কন্ঠ পত্রিকায় মোজাফফর আহমেদকে স্টাফ রিপোর্টার নিয়োগ প্রদান বাহুবলে মাদকসেবীর উচ্ছৃঙ্খলতার অপরাধে রমজান আলীকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড। হবিগঞ্জ,সিলেট মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি।

প্রাইভেট ক্লিনিকে নাকের পলিপাস অপারেশন করাতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

 

কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি।

ঝিনাইদহের কালীগঞ্জে নাকের পলিপাস অপারেশন করাতে গিয়ে উৎস ভট্টাচার্য নামের (১৭) এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে । উৎস উপজেলার ছোট রায় গ্রামের উজ্বল ভট্টাচার্যের ছেলে ও সরকারি মাহতাব উদ্দিন কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীর ছাত্র । জানা যায় , কলেজ ছাত্র উৎসের নাকের পলিপাস অপারেশন করার জন্য তার পরিবার গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) শহরের ফাতেমা ডায়াগনষ্টিক নামক একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করায় । পরে ডাঃ রাজিবুল ইসলাম শুক্রবার ভোর ৪ টার দিকে উৎসের নাকের পলিপাস অপারেশন করেন । অপারেশনের পর সকাল ১০ দিকে উৎসের অবস্থার অবনতি হলে যশোর নেওয়ার পথে সে মারা যায় ছোট রায় গ্রামের বাসিন্দা ও শিক্ষক পলাশ মুখার্জ্জি বলেন , প্রচুর রক্তপাতে সমস্যার সৃষ্টি হয়েছে শুনলাম । রক্তপাতের পরও তড়িৎ ব্যবস্থা নেওয়া হয়নি । এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান , এ ব্যাপারে এখানো কেউ অভিযোগ করেনি । অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট